ঢাকা ১১:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
টিউশনির টাকা চাওয়ায় শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ শিক্ষামন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ফারজানা রহমান অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে, আখেরী চাহার ১২ আগস্ট লেবানন-ইসরায়েল আলোচনায় ‘পাইলট জোন’ স্থাপনে সম্মতি ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের

লালপুরে প্রস্তুত করা হচ্ছে ৭৬ হাজার পশু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ১০৮ বার

ঈদুল আযহাকে সামনে রেখে নাটোরের লালপুরে কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে প্রায় ৭৬ হাজার গবাদিপশু। ভালো দামের আশায় শেষ সময়ে পশুর যত্ন ও খাদ্যাভ্যাস নিয়ে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় খামারিরা।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য মতে, উপজেলায় গবাদিপশুর মধ্যে ষাঁড় ১১ হাজার ৬৩৭টি, বলদ ৪ হাজার ৭৫৫টি, গাভী ১ হাজার ৯২২টি, মহিষ ৫ হাজার ৫৬০টি, ছাগল ৪৬ হাজার ২টি, ভেড়া ৬ হাজার ২৬৪টি-সহ মোট ৭৬ হাজার ১৭৬টি গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে।

প্রাণিসম্পদ বিভাগ বলছে, লালপুরে কোরবানির পশুর চাহিদা ৪১ হাজার ১৩৫টি। এবার কুরবানি যোগ্য পশুর কোনো ঘাটতি নেই। বরং উদ্বৃত্ত রয়েছে ৩৫ হাজার ৪১টি পশু যা এই উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গার চাহিদা পূরণে ভূমিকা রাখবে।

উপজেলার কেশবপুর গ্রামের খামারি মাজদার রহমান বলেন, এ বছর কোরবানির জন্য আমার খামারে দেশি-বিদেশিসহ বিভিন্ন জাতের প্রায় ১০টি গরু প্রস্তুত করেছি। এগুলো স্থানীয়ভাবে বিক্রির পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আশানুরূপ দাম পেলে এবার লাভবান হব।

এছাড়া মহারাজপুর গ্রামের আল-আমিন জানান, এবার গমের ভুষি, খৈল, খড়সহ অন্য খাদ্যসামগ্রীর দাম বৃদ্ধির কারণে গরু পালনে হিমশিম খেতে হচ্ছে খামারিদের। তবুও আশা করি এবার অনুকূল আবহাওয়া ও ভালো দাম পেলে আমরা লাভবান হব।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ বলেন, লালপুরের চাহিদা তুলনায় প্রায় ৩৫ হাজার পশু উদ্বৃত্ত রয়েছে। খামারিরা ঢাকাসহ সারাদেশে সেগুলো পাঠাচ্ছেন। বাজার স্থিতিশীল থাকলে আশা করি খামারিরা লাভবান হবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

টিউশনির টাকা চাওয়ায় শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ

লালপুরে প্রস্তুত করা হচ্ছে ৭৬ হাজার পশু

আপডেট টাইম : ০৩:৩৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫