ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ২৮ বার

রাজধানীর অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচন নিয়ে নতুন করে অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় অভিভাবক মহল ও সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ বাড়ছে। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী স্বার্থান্বেষী চক্র গভর্নিং বডির নিয়ন্ত্রণ ধরে রাখতে পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করছে।

সংশ্লিষ্টদের দাবি, নিয়মিত নির্বাচিত কমিটি না থাকায় প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হয়েছে। অভিভাবকদের অভিযোগ, বর্তমান অ্যাডহক বা অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে কার্যকর উদ্যোগ না নিয়ে বারবার আইনি জটিলতার অজুহাত সামনে আনছে।

এদিকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। সাধারণ অভিভাবকদের অভিযোগ, তালিকা প্রস্তুতের কাজে ইচ্ছাকৃত ধীরগতি অবলম্বন করা হচ্ছে, যাতে বর্তমান ব্যবস্থাপনার মেয়াদ আরও দীর্ঘায়িত করা যায়। বিষয়টি নিয়ে মতিঝিল, বনশ্রী ও মুগদা শাখার অভিভাবকদের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে।

অভিভাবক উজ্জ্বল সরকার বলেন, “আমরা চাই আমাদের সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সৎ, যোগ্য ও জবাবদিহিমূলক অভিভাবক প্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসুক। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল নির্বাচন এড়িয়ে ভিন্ন পথে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ ধরে রাখতে চাচ্ছে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় প্রতিবারই নির্বাচনের সময় ঘনিয়ে এলে কোনো না কোনো পক্ষ আদালতে রিট দায়ের কিংবা শিক্ষা বোর্ডে অভিযোগ দাখিল করে। অনেকের মতে, এসব উদ্যোগের আড়ালে নির্বাচন প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় ফেলার একটি কৌশল কাজ করছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি এস এম জহরুল ইসলাম জানিয়েছেন, কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী দ্রুত নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর। তিনি বলেন, “ভোটার তালিকা শতভাগ নির্ভুল করার কাজ চলছে। শিক্ষা বোর্ডের প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া মাত্রই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।”

শিক্ষানুরাগী ও সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতো বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠানের সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি নির্বাচিত গভর্নিং বডির বিকল্প নেই। তারা সব ধরনের জটিলতা ও কালক্ষেপণ দূর করে দ্রুত একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজনের দাবি জানিয়েছেন।

সাধারণ অভিভাবকদের প্রত্যাশা— সকল বিতর্কের অবসান ঘটিয়ে দ্রুত নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠানে গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা করা হোক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ

আপডেট টাইম : ১১:০৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬