ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৩৪ বার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নীতিমালা অনুযায়ী সব মানদণ্ড সঠিকভাবে পূরণ করা হলে ক্রমান্বয়ে দেশের স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে।

আজ রোববার সংসদে ময়মনসিংহ-৬ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. কামরুল হাসানের তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশে বর্তমানে মোট ৮ হাজার ৪৮৬টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এসব মাদ্রাসাকে এমপিওভুক্ত করার লক্ষ্যে ‘স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা, ২০২৫’ প্রণয়ন করা হয়েছে।

তিনি জানান, প্রণীত নীতিমালার তৃতীয় অধ্যায়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তকরণের বিস্তারিত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে ১ হাজার ৩২৭টি মাদ্রাসা এমপিওভুক্তির জন্য আবেদন করেছে।

মন্ত্রী আরও বলেন, নীতিমালার শর্ত ও মানদণ্ড যথাযথভাবে পূরণ করা সাপেক্ষে পর্যায়ক্রমে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে

আপডেট টাইম : ১১:৫৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬