ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি: যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হলেন তাড়াইলের মজিবুর রহমান ভূঁইয়া সবুজ”

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ৪৩ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কৃতি সন্তান ও ত্যাগী যুবদল নেতা মজিবুর রহমান ভূঁইয়া সবুজ। তাঁর এ গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তিতে তাড়াইল উপজেলাসহ সমগ্র কিশোরগঞ্জ জেলায় বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

গত ৪ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

রাজনৈতিক অঙ্গনে মজিবুর রহমান ভূঁইয়া সবুজ একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত। দলীয় সূত্রে জানা যায়, বিগত প্রায় ১৭ বছর তিনি নানা রাজনৈতিক প্রতিকূলতা, মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। একাধিকবার কারাবরণ করতে হয়েছে তাঁকে। দীর্ঘ সময় নিজ এলাকা তাড়াইলে যেতে পারেননি। এমনকি নিরাপত্তাজনিত কারণে নিজ বাসভবনেও স্বাভাবিকভাবে অবস্থান করতে পারেননি। জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে দলীয় কর্মকাণ্ড চালিয়ে গেছেন তিনি।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় কমিটিতে তাঁকে সহ-সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এ পদপ্রাপ্তিতে তাড়াইলে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ এবং শুভেচ্ছা বিনিময়ের খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁকে অভিনন্দন জানিয়ে অসংখ্য পোস্ট ও শুভেচ্ছা বার্তা প্রকাশ করছেন নেতাকর্মী ও সমর্থকরা।

স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা আশা প্রকাশ করেছেন, মজিবুর রহমান ভূঁইয়া সবুজের এই অর্জন কিশোরগঞ্জ তথা তাড়াইলের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং জাতীয় পর্যায়ে এলাকার প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি: যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হলেন তাড়াইলের মজিবুর রহমান ভূঁইয়া সবুজ”

আপডেট টাইম : ০৬:০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬