ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

আমি কখনই ক্রিকেট খেলা শিখিনি, এখন চেষ্টা করছি: তিশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ১৩৭ বার

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় নাটক। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন অভিনেত্রী। ২০১৩ সালে মডেলিং শুরু করেন তাসনুভা তিশা। এরপর মোস্তফা কামাল রাজের নাটক ‘লাল খাম বনাম নীল খাম’ দিয়ে নাটকে অভিষেক হয় তার।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তাসনুভা তিশা বলেন, আমি কখনই ক্রিকেট খেলা শিখিনি। সেটি এখন শেখার চেষ্টা করছি। কিন্তু আমার ব্যাটিং অনেক পছন্দ। অভিনেত্রী বলেন, কারণ আমি ছোটবেলা থেকেই খুব চাইতাম, যখন এলাকার ছেলেরা খেলত, তাদের কাছে যেতাম আর বলতাম—খেলায় নেও আমাকে, তবে তারা খেলায় নিত না। কারণ আমার ব্যাট ছিল না বলে।

সামনে কুরবানি ঈদের কাজ প্রসঙ্গে তিনি বলেন, এই তো কুরবানি ঈদের কাজ নিয়ে ব্যস্ত। ঈদের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছি। শুটিং চলছে, সামনে আরও শুটিং আছে।

বলিউড প্রসঙ্গে তাসনুভা তিশা বলেন, বলিউডে আমার অনেক প্রিয় অভিনেতা-অভিনেত্রী আছেন। দীপিকা পাড়ুকোন কর্মাশিয়াল সিনেমার জন্য বেস্ট। রাধিকা আপ্তে আমার সবচেয়ে ফেভারিট। দীপিকার চেন্নাই এক্সপ্রেসের ডায়ালগগুলো বেশি মজা বলে জানান অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

আমি কখনই ক্রিকেট খেলা শিখিনি, এখন চেষ্টা করছি: তিশা

আপডেট টাইম : ০৯:৪৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫