ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

মা হলেন অ্যাম্বার হার্ড, বাবা কে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ১৬৭ বার

যমজ সন্তানের জন্ম দিয়েছে হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড।গত রবিবার মা দিবসে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী সুখবরটি জানান।

ছবিতে দেখা যায়, তিন জোড়া পা। সেই ছবি শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন আবারও মা হওয়ার কথা। তখনই বোঝা গেছে যমজ সন্তানের মা হয়েছেন হলিউড তারকা জনি ডেপের সাবেক এই স্ত্রী।

তার যমজ সন্তানের মধ্যে অভিনেত্রী মেয়ের নাম রেখেছেন অ্যাগনেস এবং ছেলের নাম রেখেছেন ওশান। তবে আলোচনা শুরু হয়েছে সন্তানদের বাবাকে নিয়ে। কারণ পোস্টে পিতৃ পরিচয় উল্লেখ করেননি অ্যাম্বার। সেজন্যই শুরু জল্পনা।

অনেকদিন ধরেই গুঞ্জন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে প্রেম অ্যাম্বার হার্ডের। তাই বাবা হিসেবে ইলনের নাম আসছে ঘুরেফিরে। অনেক ভক্তই ইলনকে ট্যাগ করছেন।

২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রেম ছিল অ্যাম্বার ও ইলনের। এরপর ২০২২ সালে একটি ব্রিটিশ ট্যাবলয়েড ‘ডেইলি মেইল’-এ প্রকাশিত হয়, অ্যাম্বার ও ইলন নাকি একসময় একসঙ্গে সন্তান নেয়ার পরিকল্পনা করেছিলেন এবং সে সময় কিছু এম্ব্রিও সংরক্ষণ করা হয়েছিল। সেই রিপোর্ট অনুযায়ী, সম্পর্ক ভেঙে যাওয়ার পর হলন মাস্ক চাইতেন এগুলো ধ্বংস করে দেয়া হোক, কিন্তু অ্যাম্বার তা রাখতে চেয়েছিলেন। যদিও বিষয়টি নিয়ে কখনোই তারা প্রকাশ্যে কিছু বলেননি।

জনি ডেপের সঙ্গে মামলায় হেরে বর্তমানে স্পেনে স্থানান্তরিত হয়েছেন এ অভিনেত্রী। একাই আছেন সেখানে সন্তানদের নিয়ে। চার বছর আগে অ্যাম্বারের সর্বশেষ মেয়ের জন্ম হয়। তারা বাবার পরিচয়ও এখনও প্রকাশ করেননি অ্যাম্বার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

মা হলেন অ্যাম্বার হার্ড, বাবা কে

আপডেট টাইম : ০৭:০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫