ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এক মোশাররফের ৮ নায়িকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ১৮৩ বার

মোশাররফ করিম। যার সংলাপের ডেলিভারি, শরীরী ভাষার স্বতন্ত্রতা আর চোখ-মুখের অভিব্যক্তি দিয়ে চরিত্র হয়ে ওঠার প্রখর ক্ষমতা রয়েছে। অসংখ্য চরিত্র দিয়ে দর্শকের মনে তিনি দাগ কেটেছেন। সেই ধারাবাহিকতায় এবার মোশাররফ করিম হাজির হচ্ছেন ট্রাক ড্রাইভারের চরিত্রে। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত কমেডি ঘরানার ‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজের মূল ভূমিকায় দেখা যাবে তাকে। এই সিরিজে তার সঙ্গে আছেন আট অভিনেত্রী। আছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি। মোশাররফ করিম বলেন, “অমিতাভ রেজার সঙ্গে এত বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। সেই সঙ্গে দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই এ সিরিজের সঙ্গে আমার যুক্ত হওয়া। আর হইচইয়ের সঙ্গে আমার সম্পর্কটা তো বহুদিনের। তাই এই সিরিজটা নিয়েও প্রত্যাশা অনেক। দর্শক ‘বোহেমিয়ান ঘোড়া’তে সম্পূর্ণ নতুন কিছু পাবে বলে আমার বিশ্বাস।”

বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন ঠিক তার বিপরীত চরিত্রে দেখা যাবে তাকে ‘বোহেমিয়া ঘোড়া’-তে। অন্যদিকে মৌসুমী হামিদকে দেখা যাবে নারী মৌয়ালের চরিত্রে। সাদিয়া আয়মান অভিনয় করেছেন ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায়। জুই করিমকে দর্শক দেখবে একদম নতুন আঙ্গিকে। সঙ্গে আছে ফারহানা হামিদ, তার চরিত্রে রয়েছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞানÑ যা দর্শকদের ছুঁয়ে যাবে। এ ছাড়া অদিতি ও বৃষ্টি দুইজন নতুন মুখের আবির্ভাব ঘটেছে এই সিরিজে।

হইচই অরিজিনাল সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-তে অন্যতম গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। হইচইয়ের পর্দায় এর আগেও বেশকিছু চরিত্রে তাকে অভিনয় করতে দেখা গেছে। তবে এই সিরিজে তার চরিত্রটি একদম ভিন্ন, গরম মেজাজের ও আত্মবিশ্বাসী এক নারীর। পরিচালক অমিতাভ রেজা চৌধুরী তার পুরো মুন্সিয়ানা দিয়েই নির্মাণ করাছেন সিরিজটি। তিনি বলেন, ‘বোহেমিয়ান ঘোড়া সিরিজে আব্বাস কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসঙ্গে সামলান, সেই কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে। সঙ্গে আছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার। আর যারা অভিনয় করেছে তারা সবাই আমার প্রাণের মানুষ। দুর্দান্ত এক জার্নি ছিল আমাদের সবার। এখন শুধু অপেক্ষা হইচইয়ের দর্শকের কাছে আমাদের বোহেমিয়ান ঘোড়া পৌঁছানোর।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক মোশাররফের ৮ নায়িকা

আপডেট টাইম : ১০:৫৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫