ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

দুই দেশের তারকাদের মাঝেও উত্তেজনা ভারত-পাকিস্তান যুদ্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ৮৫ বার

ভারত-পাকিস্তানের উত্তেজনার মাঝে দুই দেশের সাধারণ মানুষের মতো প্রভাব পড়েছে বিনোদন অঙ্গনের তারকাদের মনেও। সামাজিক মাধ্যমে নিজ নিজ দেশের পক্ষে মন্তব্য করেছেন তারা। বিশেষ করে বলিউড তারকারা এটাকে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কৌশল হিসেবে দেখছেন। অন্যদিকে পাকিস্তানের তারকারা বলছেন ‘কাপুরুষোচিত’ হামলা। দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন এই অভিযানকে সমর্থন করে লিখেছেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক। জয় হিন্দ।’ অক্ষয় কুমার লিখেছেন, ‘জয় হিন্দ, জয় মহাকাল।’

অভিনেত্রী-নির্মাতা কঙ্গনা রনৌত ভারতের এই অভিযানকে সমর্থন দিয়ে লিখেছেন, ‘ভারত মাতা কি জয়। সন্ত্রাসের প্রতি কোনো সহনশীলতা নয়।’ রজনীকান্ত বলেছেন, ‘যোদ্ধার লড়াই শুরু হলো। মিশন শেষ না হওয়া পর্যন্ত থামবে না। মোদিজি, গোটা দেশ আপনার সঙ্গে রয়েছে।’

রাকুল প্রীত ভারতীয় যোদ্ধাদের লক্ষ্য করে লিখেছেন, ‘আমাদের বীরদের অতুলনীয় সাহসের জন্য স্যালুট জানাই।’

অন্যদিকে পাকিস্তানে ভারতের এই হামলাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ও মাহিরা খান। শেষ রাতে ভারতের এই হামলার প্রতিবাদ করে ইনস্টাগ্রাম স্টোরিতে মাহিরা লিখেছেন, ‘এটি প্রকৃত অর্থেই কাপুরুষোচিত হামলা! আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন। আমিন।’ অন্যদিকে প্রতিবাদ করে হানিয়া লিখেছেন, ‘কাপুরুষোচিত’।

অভিনেতা ফাহাদ খান লিখেছেন, ‘যারা এই লজ্জাজনক হামলায় আহত ও নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। নিহতদের আত্মার জন্য প্রার্থনা। তাদের ভালোবাসার মানুষদের জন্য আজ যে দিন এসেছে, তার জন্য তাদের মনে যেন শক্তি থাকে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

দুই দেশের তারকাদের মাঝেও উত্তেজনা ভারত-পাকিস্তান যুদ্ধ

আপডেট টাইম : ১১:০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫