ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

অক্ষয়কে টেক্কা দিয়ে অজয়ের রেইড টুর দাপট, কার আয় কত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৪:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ১৩৩ বার

বলিউড অভিনেতা অজয় দেবগনের রেইড ২ বক্স অফিসে বেশ ভালোই দাপট বজায় রেখেছে। টুকটুক করে প্রায় ১০০ কোটির দোরগোড়ায় পৌঁছে গেছে এ সিনেমা। অন্যদিকে কেশরী চ্যাপ্টার ২ সিনেমাটি রীতিমতো ধুঁকছে বক্স অফিসে। জেনে নিন কোন সিনেমার কত আয়?

রেইড ২ সিনেমাটির বক্স অফিস কালেকশন মঙ্গলবার পর্যন্ত; অর্থাৎ মুক্তির পর ষষ্ঠ দিনে ৬ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে। এমনটিই সচনিল্কের একটি রিপোর্টে জানানো হয়েছেবর্তমানে বক্স অফিসে অজয় দেবগন অভিনীত সিনেমাটি ছয় দিনে আয় করেছে ৮৫ কোটি ৫০ লাখ টাকা।

যেদিন মুক্তি পেয়েছিল, সেদিন রেইড ২ সিনেমাটি ১৯ কোটি ২৫ লাখ টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিনে সেই আয়ের পরিমাণ কমে হয় ১২ কোটি টাকা। তবে উইকেন্ড আসতেই লাফিয়ে বাড়ে আয়। শনিবার ১৮ কোটি, রোববার ২২ কোটি টাকা ঘরে তোলে রেইড ২। প্রথম সোমবার বক্স অফিসে রেইড ২ সাত কোটি ৭৫ হাজার টাকার ব্যবসা করেছে।

অন্যদিকে কেশরী চ্যাপ্টার ২ সিনেমাটির বক্স অফিস কালেকশন মঙ্গলবার পর্যন্ত; অর্থাৎ মুক্তির পর ১৯তম দিনে সোমবারের তুলনায় একটু বাড়লেও আয় যে রীতিমতো বক্স অফিসে ধুঁকছে সেটি বলাই যায়। এদিন এ সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ৮৫ লাখ টাকার ব্যবসা করেছে। ফলে বর্তমানে ৮২ কোটি ১০ লাখ টাকা আয় করেছে এ সিনেমা।

মুক্তির পর প্রথম সপ্তাহে অক্ষয় কুমার ও অনন্যা পান্ডের সিনেমাটি ৪৬ কোটি ১০ লাখ টাকার ব্যবসা করেছিল। দ্বিতীয় সপ্তাহে সেই আয়ের পরিমাণ ছিল ২৮ কোটি ৬৫ লাখ টাকা। গত শুক্রবার এটি ১ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। শনিবার আসতে সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ২ কোটি টাকা। এবং রোববার ২ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করেছে কেশরী চ্যাপ্টার ২। ১৮তম দিনে মাত্র ৭৩ লাখ টাকার ব্যবসা করেছে এ সিনেমাটি।

কেশরী চ্যাপ্টার ২ সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার, আর মাধবন, অনন্যা পান্ডে প্রমুখ। এটি চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি।

কেশরী ট্যাপ্টার ২ সিনেমাটিতে উঠে এসেছে ১৯১৯ সালে ঘটে যাওয়া জালিওয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের অজানা ঘটনার কথা। মুক্তি পাওয়ার পর এ সিনেমাটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শকদের থেকে। এই সিনেমাটি পরিচালনা করেছেন করণ সিং ত্যাগী। এই ঐতিহাসিক কোর্টরুম ড্রামার হাত ধরে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন। সিনেমাটি প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন, লিও মিডিয়া কালেকটিভ এবং কেপ অব গুড ফিল্মস।

অন্যদিকে রেইড ২ সিনেমাটি রাজকুমার গুপ্তার ২০১৮ সালে মুক্তি পাওয়া রেইড সিনেমার সিক্যুয়েল। গত ১ মে মুক্তি পেয়েছে সিনেমাটি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন, রীতেশ দেশমুখ, বাণী কাপুর প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

অক্ষয়কে টেক্কা দিয়ে অজয়ের রেইড টুর দাপট, কার আয় কত

আপডেট টাইম : ০৬:৫৪:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫