ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

এটা যুদ্ধ নয়, মুনাফার খেলা: নচিকেতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৯:১১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ১৩৮ বার

ভারতের সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর জনপ্রিয় গানগুলোর একটি ‘একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে’। গানে গানে তিনি ছড়িয়েছেন শান্তির বার্তা। আর তুলে ধরেছিলেন এক অশান্ত পৃথিবীর কথা। বর্তমানে ক্ষমতাধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে গত কয়েকদিন ধরেই চলছে টানা উত্তেজনা। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে গতকাল মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারত।

আজ বুধবার আনন্দবাজারের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে এই সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দুই বাংলার জনপ্রিয় এই গায়ক। নচিকেতার কথায়, ‘একটাই কারণে আমি যুদ্ধ নিয়ে আতঙ্কিত। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ। আপনি-আমি।’

স্পষ্টভাষী এই গায়কের দাবি- সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত হিংসা ছড়িয়েছে সব ক’টির নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। সব যুদ্ধ ‘স্পনসর’ করা! তার প্রমাণও দিতে পারবেন নচিকেতা। গায়কের মতে, এগুলো যুদ্ধের হিড়িক। এক শ্রেণি এর থেকে লাভবান হচ্ছে।

নচিকেতা উদাহরণ দিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের। গায়কের ভাষ্য, ‘মনে রাখবেন, রকফেলারদের তেল প্রস্তুককারী সংস্থা সেই সময় জার্মানি এবং ইতালি- দুই দেশকেই পেট্রোল সরবরাহ করেছিল। এই সরবরাহ নিয়ে বিতর্ক রয়েছে। কিছু ঐতিহাসিক মনে করেন, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। কিছু ঐতিহাসিকের মতে, এটি শুধুই ব্যবসা।’

প্রাচীন ইতিহাস থেকেই গায়কের উপলব্ধি, যুদ্ধ মানেই মুনাফার খেলা। কাদের মুনাফা, সেটা বুদ্ধিমানেরা সহজেই বুঝে যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

এটা যুদ্ধ নয়, মুনাফার খেলা: নচিকেতা

আপডেট টাইম : ০৬:৩৯:১১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫