ঢাকা ১১:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম

গোপনে বিয়ে করেছেন হ্যাপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০১৬
  • ৪৮৮ বার

গোপনে বিয়ে করেছেন একসময়ের আলোচিত অভিনেত্রী নাজনীন আকতার হ্যাপি। রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় নিজ বাসায় সোমবার (১৭ অক্টোবর) রাত ৯টার দিকে পারিবারিকভাবে বিয়ে হয় হ্যাপির। হ্যাপির গোপন বিয়ের খবর প্রতিবেদককে নিশ্চিত করেছেন হ্যাপির পার্শ্ববর্তী বাসার এক বাসিন্দা। এছাড়াও হ্যাপির ছোটবোন শারমিন পপি কালের কণ্ঠকে হ্যাপির বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। হ্যাপির মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। তারপর হ্যাপির মায়ের নম্বরে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেন হ্যাপির ছোট বোন শারমিন পপি। পপি কালের কণ্ঠকে বলেন, আপুর সুন্নত তরিকায় বিয়ে সম্প্ন্ন হয়েছে। বর কি করেন এমন প্রশ্নের জবাবে পপি কালের কণ্ঠকে বলেন, আপাতত এটুকুই, আর কিছু বলা যাবে না। খবর কালেরকন্ঠ’র।

নাম প্রকাশে অনিচ্ছুক হ্যাপির পাশের বাসার এক ব্যক্তি জানান, হ্যাপি বিয়ে করেছেন এটা সত্য। প্রতিবেশীদের বাসায় আজ সকালে বিয়ের মিষ্টি পাঠিয়েছেন তিনি। রাতে তার বাসায় ঘরোয়া আয়োজনে অনুষ্ঠানও হয়েছে।

জানা গেছে, হ্যাপির বর মিরপুরের এক মাদ্রাসায় শিক্ষকতা করেন। বিয়ের সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আপাতত কাবিনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বাকি আনুষ্ঠানিকতা কয়েকদিনের মধ্যেই শেষ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

গোপনে বিয়ে করেছেন হ্যাপি

আপডেট টাইম : ১১:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০১৬