ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

মেয়েরা প্রপোজ করত, এনজয় করতাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ১৪৫ বার

একটা সময় সামাজিক মাধ্যমে নানা রূপ-সাজে দেখা মিলত তাকে, ইদানীং পর্দায় বেশ আনাগোনা তার। কিন্তু তার কিছু উদ্ভট সাজ নিয়ে শুরুতে সমালোচনাটাই বেশি করেছিল নেটিজেনরা। তবে সেসব এখন কমে গেছে অনেকটাই, বিপরীতে তৈরি হয়েছে তার নতুন ভক্তমহল ও প্রশংসা।

বলা হচ্ছে, শোবিজ অঙ্গনের এক নতুন মুখ, মডেল ও অভিনেত্রী রিয়া মনির কথা। দেখতে লাস্যময়ী এই অভিনেত্রী দিনে দিনে দর্শকের নজরে আসছেন। ইতোমধ্যে তার অভিনীত নাটকগুলোও সাড়া ফেলেছে বেশ।

গেল ঈদের বিশেষ আয়োজনে অন্য শিল্পীদের সঙ্গে পর্দা মাতিয়েছেন রিয়া। মোস্তফা খান সিহান -এর পরিচালনায় ঈদের বিশেষ নাটক ‘ফুলপুর’ নাটকে অভিনেতা আরশ খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। এছাড়াও ‘সেরা রূপসি’, ‘দুইবোন’, ‘স্মৃতির জোনাকি’ নাটকে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন।

বলা যায়, রিয়া মনির ক্যারিয়ার সবে মাত্র শুরু। একটু একটু করে নিজেকে তৈরিও করছেন। সঙ্গে দর্শকদের ভালো ভালো কাজ উপহার দেওয়ার পাশাপাশি নিজের জায়গা পোক্ত করার দৃঢ় সংকল্পও রয়েছে তার। তবে শুধু ছোট পর্দাতেই আটকে থাকবেন না রিয়া, বড় পর্দাতেও কাজ করবেন এই উঠতি অভিনেত্রী।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রিয়া মনি। সেখানে কাজ-ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও কথা বলেন। অতীতের কিছু মজার ঘটনাও ভাগ করে নেন সেই সঙ্গে।

বলে রাখা ভালো, একটা সময় নেটিজেনদের আলোচনার কেন্দ্রে ছিল রিয়ার লুক। আদতে তাদের অনেকে শুরুতে তাকে ছেলে ভাবতেন। কারণ, তার হেয়ারকাট থেকে শুরু করে পোশাক-আশাক ছিল তার কারণ। কিন্তু রিয়া এবার নিজেও এবার এ বিষয়ে মুখ খুললেন। জানালেন, বাইরে বের হলে অনেকে তাকে ছেলেই ভাবতো। মেয়েদের থেকে নাকি প্রেমের প্রস্তাবও পেয়েছেন এই অভিনেত্রী!

রিয়া মনি বলেন, ‘দুই বছর আগে যখন চুল একেবারেই শর্ট করে ফেলি। মানে বয়কাট ছিল আমার চুল। তখন আমি স্বাভাবিকভাবে বাইরে মানে ক্যাফেতে কিংবা বন্ধুদের সাথে ঘোরাঘুরি করি। আমি খেয়াল করি ছেলেদের চেয়ে বেশি মেয়েরাই আমাকে ফোকাস করছে। সে জায়গা থেকে আমি সত্যি কথা বলব, মেয়েরা ভাবত আমি ছেলে। কারণ, আমার আউটফিট, সবকিছু মিলিয়ে ভাবত ছেলে। তো সে জায়গা থেকে আমিও মেয়েদের প্রপোজ পেয়েছি।’

মেয়েদের প্রপোজ পেতে কেমন লাগে, সে অভিজ্ঞতা জানিয়ে রিয়া মনি বলেন, ‘আমি সে ব্যাপারটা খুব এনজয় করেছি।’

রিয়া মনি আরও বলেন, ‘অন্য মেয়েরা বয়কাট করলেও তাদের মেয়েই মনে হয়। কিন্তু এই কাজ আমি করলে বিষয়টা পুরো ছেলে। আর মেয়ে হয়ে মেয়েদের প্রপোজ পাওয়াটা তো একটু মজার।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

মেয়েরা প্রপোজ করত, এনজয় করতাম

আপডেট টাইম : ১১:৪৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫