ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

পাকিস্তানে ‘জংলি’, মুক্তি পাচ্ছে উর্দুতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ২৩০ বার

বাংলাদেশি বহু সিনেমা ইতিমধ্যেই পাকিস্তানে মুক্তি পেয়েছে। সাম্প্রতিক সময়ে শাকিব খানের ‘তুফান’ ও শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’ও মুক্তি পায় পাকিস্তানে। সিনেমা দুটি মূলত বাংলা ভাষায় ইংরেজি সাবটাইটেলে দেশটিতে মুক্তি দেওয়া হয়। তবে এবার আর সাবটাইটেলে নয়, উর্দু ভাষাতেই মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদের ‘জংলি’। বিষয়টি নিশ্চিত করেছেন এর প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি।

তিনি জানান, পাকিস্তানে সিনেমাটি পরিবেশনা করবে লাহোরের সিনে এন্টারটেইনমেন্ট নামের একটি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ চৌধুরী বলেন, ‘শিগগিরই আমরা “জংলি” সিনেমাকে উর্দুতে ডাবি করে পাকিস্তানে মুক্তি দিচ্ছি। আমাদের সঙ্গে বাংলাশের সিনেমাটির প্রযোজনা সংস্থার সঙ্গে সকল চুক্তি হয়ে গিয়েছে। এখন সিনেমাটির উর্দু ডাব চলছে। এর মধ্যদিয়ে প্রথম কোনো বাংলা সিনেমা উর্দুতে ডাব হয়ে পাকিস্তানে মুক্তি পাবে।’

সিয়াম আহমেদের ‘জংলি’ মুক্তি পায় গেল ঈদুল ফিতরে। দেশের দর্শকদের মন জয় করে সিনেমাটি একযোগে মুক্তি পায় আমেরিকা ও কানাডার ৪০টি থিয়েটারে। সেখানেও মিলেছে দারুণ সাড়া।

এম রাহিম পরিচালিত ‘জংলি’র নাম ভূমিকায় আছেন সিয়াম। পাখি চরিত্রে অভিনয় করেছেন শিশু শিল্পী নৈঋতা। আছেন এই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। অভিনয় করেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিও। সিনেমার সংগীত পরিচালনা করেছেন কিংবদন্তি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

পাকিস্তানে ‘জংলি’, মুক্তি পাচ্ছে উর্দুতে

আপডেট টাইম : ০৭:২৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫