ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

যে কারণে সবাইকে কোরান ও গীতা উপহার দিয়েছিলেন সঞ্জয় দত্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ২২৯ বার

অভিনেত্রী আমিশা প্যাটেল এবং সঞ্জয় দত্তের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলিউডে বেশ পরিচিত। আমিশা বহুবার সঞ্জয় দত্তের স্নেহ এবং অধিকার নিয়ে কথা বলা ও আচরণ করার কথা উল্লেখ করেছেন। সম্প্রতি ফিল্মি মন্ত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিশা হৃতিক রোশন, সালমান খান, সঞ্জয় দত্ত এবং সানি দেওলের মতো সহ-অভিনেতাদের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলেছেন। এ ছাড়া, তিনি একটি বিশেষ তথ্য প্রকাশ করেছেন। তিনি সঞ্জয় দত্ত ও মান্যতার জন্য একটি সাধের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

আমিশা বলেন, ‘যখন মান্যতার পেটে যমজ সন্তান (একটি ছেলে ও একটি মেয়ে), তখন আমি সঞ্জুর জন্য একটি সাধের অনুষ্ঠান করেছিলাম। সেটা খুবই সুন্দর ছিল; সঞ্জুর দুই বোনসহ সবাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।’

আমিশা আরও জানান, দত্ত পরিবারের পক্ষ থেকে তাঁদের সন্তানদের জন্মের পর অতিথিদের জন্য বিশেষ উপহার পাঠানো হয়েছিল। তিনি বলেন, ‘শাহরান ও ইকরা যখন জন্মায়, সেই সময়টা খুবই সুন্দর ছিল। কারণ মান্যতা মুসলিম এবং সঞ্জু হিন্দু, যদিও তাঁর (সঞ্জয় দত্ত) মা মুসলিম। তাঁদের সন্তানেরা জন্মানোর পর যে উপহার তাঁরা আমাদের পাঠিয়েছিলেন, সেটার মধ্যে ছিল গীতা ও কোরানের একটি করে কপি।’

আমিশা এখনো বিয়ে করেননি। সাক্ষাৎকারে সহকর্মীদের তাঁর সম্পর্কের বিষয়েও কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি আমার চারপাশে সব ধরনের সম্পর্ক দেখেছি; সঞ্জুর মতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেমন দেখেছি, তেমনই হৃতিকের মতো বিবাহবিচ্ছেদ হওয়া সত্ত্বেও সুন্দরভাবে পিতা–মাতার দায়িত্ব পালন করা এবং এখনকার দিনে সেরা বন্ধুত্বের সম্পর্কও দেখেছি। সালমানের বিষয়ে সত্যি বলতে, আমি চাই না তিনি বিয়ে করুন; তিনি যেমন আছেন তেমনই ভালো আছেন!’

আমিশা প্যাটেলকে শেষবার ২০২৩ সালের ব্লকবাস্টার ছবি ‘গদর ২ ’–এ দেখা গিয়েছিল। বর্তমানে বলিউডে তাঁর উপস্থিতি কমই দেখা যায়।

বলিউড, সঞ্জয় দত্ত, অভিনেতা, উপহার, চলচ্চিত্র

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

যে কারণে সবাইকে কোরান ও গীতা উপহার দিয়েছিলেন সঞ্জয় দত্ত

আপডেট টাইম : ১১:৪৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫