ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

মানবিক সিনেমা’ হিসেবে মনোনীত ‘মাস্তুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ১২৮ বার

৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল মেনশন’ অর্জনের পর আরও একটি সুসংবাদ পেল বাংলাদেশি সিনেমা ‘মাস্তুল’র কর্তৃপক্ষ। আসছে সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠিতব্য ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সেরা মানবিক চলচ্চিত্র’র জন্য মনোনয়ন পেয়েছে এটি।

১ সেপ্টেম্বর থেকে স্পেনের মাদরিদ শহরে বসছে এই চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। আর সেখানেই ‘সেরা মানবিক চলচ্চিত্র’র জন্য ‘লাইফ অ্যাওয়ার্ড’ বিভাগে মনোনীত হয়েছে নূরুজ্জামানের ‘মাস্তুল’। এ নিয়ে একটি সংবাদও প্রকাশ করেছে ইমাজিনইন্ডিয়ার ওয়েব সাইট।

নির্মাতা জানিয়েছেন, মস্কোতে ‘মাস্তুল’র প্রিমিয়ারের পর বহু জায়গা থেকেই সিনেমাটি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এ যাচ্ছে ‘মাস্তুল’।

এই উৎসবে যোগ দিতে আমন্ত্রণও পেয়েছেন নির্মাতা। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে স্পেনের উদ্দেশে যাত্রা করবেন বলেও জানান তিনি।

জলে ভাসমান জাহাজীদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মাস্তুল’। সিনেমাতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা প্রমুখ। সিনেমাটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনে আছে টঙঘর টকিজ।

এদিকে, দেশে মুক্তির বিষয়ে নির্মাতা জানান, স্পেনের ইমাজিনইন্ডিয়া উৎসবে যোগ দেওয়ার আগেই দেশের দর্শকদের ‘মাস্তুল’ দেখাতে চাই। সেভাবেই পরিকল্পনা চলছে। বাকিটা দেখা যাক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

মানবিক সিনেমা’ হিসেবে মনোনীত ‘মাস্তুল

আপডেট টাইম : ১১:২৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫