ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

উটের দুধের ব্যবসায় নামছেন মিষ্টি জান্নাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ৮১ বার

বর্তমান সময়ের আলোচিত ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত অভিনয়ের বাইরেও ব্যবসায় যুক্ত রয়েছেন। তিনি অভিনয়ের পাশাপাশি একজন দন্ত চিকিৎসকও। বাংলাদেশে রয়েছে তার দাঁতের ক্লিনিক। দেশের পর নিউইয়র্কেও ক্লিনিক করার পরিকল্পনা রয়েছে তার।

ব্যক্তিগত কারণে অনেক দিন ক্যামেরার বাইরে মিষ্টি জান্নাত। সামনেই আসছে তার বড় বাজেটের দুটি সিনেমা। একটি ওয়েব ফিল্মের কাজও হাতে আছে তার। সেখানে একজন সাইকো কিলার হিসেবে দেখা যাবে অভিনেত্রীকে।

এর আগে তিনি দেশসেরা ঢালিউড অভিনেতা শাকিব খান, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও চিত্রনায়িকা তমা মির্জাকে ঘিরে তুমুল আলোচনায় ছিলেন। যদিও সেই আলোচনা অনেক আগেই শেষ হয়েছে। তবে এখনো আলোচনায় মিষ্টি জান্নাত। বেশ কয়েক মাস ধরে দুবাইতে অবস্থান করছেন অভিনেত্রী। কাজ ও অবকাশ যাপন মিলিয়েই সময় কাটছে তার। এবার সুখবর দিলেন মিষ্টি জান্নাত।

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। সেখানে উঠে আসে তার আসন্ন কাজ ও ব্যবসায়িক ব্যস্ততা নিয়ে নানা আলোচনা। তবে নায়িকা জানালেন, এবার নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তিনি। আর সেটি উটের দুধের ব্যবসা। এবার তিনি বাংলাদেশিদের উটের দুধ খাওয়াবেন বলে জানান।

মিষ্টি জান্নাত বলেন, ‘আমি উটের দুধের চা খাই। এই দুধের ব্যবসা বাংলাদেশে আমি উটের দুধের চা খাই। এই দুধের ব্যবসা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। খুব শিগগির লঞ্চ করব।’

কেন উটের দুধের ব্যবসা শুরু করতে চান, তারও ব্যাখ্যাও দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি যেখানেই যাই, সেখানেই সবাই জিজ্ঞাসা করেন— উটের দুধের চা কেমন লাগে? এখন থেকে আর এই প্রশ্নের মুখোমুখি হতে হবে না। কারণ তারা নিজেরাই এই দুধের স্বাদ কেমন তা জানতে পারবেন।’

সংযুক্ত আরব আমিরাত থেকে উটের দুধ আমদানি করার প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, ‘উটের দুধ দুবাই থেকে বাংলাদেশে আমদানি করব। এই দুধ যাতে সবাই খেতে পারেন, এ জন্য ২০০ মিলি. গ্রামের প্যাকেটও করা হবে।’

উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত। দেশের বাইরে থাকলেও কাজের সম্মাননা হিসেবে নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিষ্টি জান্নাত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

উটের দুধের ব্যবসায় নামছেন মিষ্টি জান্নাত

আপডেট টাইম : ১০:৩৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫