ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি আবার খেলার মাঠে শোবিজ তারকারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • ১৯৯ বার

২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি।

গতবার ইনডোরে খেলা হলেও এবার খেলা হবে উন্মুক্ত মাঠে। ৬ ওভার নয় পুরো টি-২০ ক্রিকেটের নিয়মে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে খেলা। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি। তারকাদের এই টুর্নামেন্টটি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস। চারটি দলের নাম গ্ল্যাডিয়েটর্স, কিংস, ওয়ারিয়র্স ও স্পারটান্স। এতে অংশ নেবেন অভিনেতা সিয়াম আহমেদ, শরিফুল রাজ, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, জিয়াউল রোশান, জয় চৌধুরী, সাঞ্জু জন, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, দীপা খন্দকার, তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী আরফিন রুমি, জাকিয়া সুলতানা কর্নিয়া, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, মোস্তফা কামাল রাজ, তানিম রহমান অংশু, প্রবীর রায় চৌধুরী প্রমুখ। ইতিমধ্যে অনুশীলন শুরু করেছেন তারকারা। প্রতিদিন সন্ধ্যার পর মাঠে গিয়ে ঝালিয়ে নিচ্ছেন নিজেদের।

সিসিটি নিয়ে সিয়াম আহমেদ বলেন, ‘এটা শুধু খেলা নয়, এটা গেট টুগেদারের মতন। আগেরবার ইনডোরে খেলা হয়েছে, এবার হবে আউটডোরে, আন্তর্জাতিক নিয়মে। দুটোর মাঝে অনেক পার্থক্য থাকবে। ক্রিকেট খেলা আমাদের ভালোবাসার এক নাম। আমরা যারা শোবিজে আছি, তাঁরা কিন্তু সময় করে খেলতে পারি না। এই টুর্নামেন্টে তাই দারুণ এক অভিজ্ঞতা হবে সবার। আশা করছি সুন্দর একটি আয়োজন হবে।’

আজ অনুষ্ঠিত হবে ট্রফি উন্মোচন অনুষ্ঠান। সেখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে দলের খেলোয়াড়দের নাম। সিসিটি আয়োজন করছে এসএস স্পোর্টস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি আবার খেলার মাঠে শোবিজ তারকারা

আপডেট টাইম : ১১:৩৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫