ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

রেসলার চরিত্রে অভিনয় করছেন দ্য রক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • ১৮২ বার

প্রফেশনাল রেসলিং থেকে হলিউড, সবখানেই দারুণ সফল দ্য রক।প্রকৃত নাম ডোয়াইন জনসন হলেও বিশ্বজুড়ে দ্য রক নামেই পরিচিত এই অভিনেতা। বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা এবং হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া তারকাও তিনি। ভক্তদের সামনে এবার হাজির হচ্ছেন এমন এক রুপে যা হয়তো কেউ আশা করেননি।

প্রফেশনাল রেসলিংয়ে সফল হলেও রক এবার অভিনয় করেছেন এমএমএ ফাইটারের চরিত্রে। বিশ্বজুড়ে এখন তুমুল জনপ্রিয় ইউএফসি রেসলিং। এটি প্রফেশনাল রেসলিংয়ের মতো স্ক্রিপ্টেড নয়, ফলে নতুন ধারার দর্শক তৈরি করেছে এই প্রতিষ্ঠানটি। তবে ইউএফসি এতটা জনপ্রিয় হওয়ার আগে একজন এমএমএ ফাইটার ছিলেন আলোচনায়, তার নাম মার্ক কের। সেই মার্কের চরিত্রেই অভিনয় করছেন রক।

সিনেমাটির নাম ‘দ্য স্ম্যাশিং মেশিন’। সিনেমাটি মার্ক কের এর জীবনের ওপর ভিত্তি করেই নির্মিত হয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। সেখানে স্বভাবত পেশীবহুল অবতারে দেখা গেছে রককে। তবে তার চেহারা দেখে অনেকে ধাক্কা খেতে পারেন। মেকআপ ও প্রস্থেটিক ব্যবহার করে রকের চেহারা অনেকটােই পাল্টে গেছে। মূলত মার্ক কের এর সঙ্গে সামঞ্জস্য তৈরি করতেই এই চেষ্টা করেছেন পরিচালক।

রকের অন্যান্য সিনেমার মতো অ্যাকশন নির্ভর হলেও ‘দ্য স্ম্যাশিং মেশিনে’ থাকবে সংগ্রাম ও ট্র্যাজেডির গল্প। সিনেমাটি দেখার জন্য দর্শককে অপেক্ষা করতে হবে ৩ অক্টোবর পর্যন্ত। সেদিনই বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে সিনেমাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

রেসলার চরিত্রে অভিনয় করছেন দ্য রক

আপডেট টাইম : ১০:২৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫