ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পীর তালিকা থেকে বাদ দেওয়া হলো ন্যানসিকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ১৪৮ বার

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। নতুন গানের পাশাপাশি স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। পাশাপাশি সরব আছেন নেটদুনিয়ায়। নতুন গান, স্টেজ শো আর ব্যক্তিজীবনের নানা কথা তুলে ধরেন ফেসবুকে। তারই ধারাবাহিকতায় এবার তিনি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের জানালেন, বুয়েট ক্লাব আয়োজিত অনুষ্ঠানে আজ বুধবার শিল্পীর গান গাওয়ার কথা ছিল। কিন্তু গতকাল মঙ্গলবার তাকে অনুষ্ঠানে না গাওয়ার কথা জানিয়ে দেন আয়োজকরা।

ন্যানসির কথায়, ‘আজকে সন্ধ্যায় বুয়েট ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে আমার গান পরিবেশন করার কথা। গতরাতে জানতে পারি আমাকে শিল্পী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।’

কারণ হিসেবে আয়োজকরা তাকে জানায়, বুয়েট ক্লাবের সভাপতি পদপ্রার্থী তাদের (আয়োজকদের) জানিয়েছে, রাজনৈতিক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে শিল্পীদের নামের তালিকা দেখে। তাদের কথায়, রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এমন কোনো শিল্পী অনুষ্ঠানে অংশ নিলে তারা অনুষ্ঠান বয়কট করবে। আর শিল্পীকে এটি জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে।

শিল্পী বলেন, ‘বুয়েট ক্লাবের সদস্যরা কি হঠাৎ করেই আমার রাজনৈতিক মতাদর্শ জানতে পারলেন? রাজনৈতিক পরিচয় থাকলে কি এভাবে একজন শিল্পীকে অসম্মান করা যায়? আমি কি যেচে অনুষ্ঠানটি করতে চেয়েছিলাম নাকি আপনারা অতি আগ্রহী ছিলেন? বুয়েট পরিবার পরিচয়ে কোনো অগ্রীম সম্মানী না দিয়ে অযৌক্তিক অজুহাতে অনুষ্ঠান বাতিল কি কোনো প্রফেশনাল আচরণের মধ্যে পরে?’

সবশেষ ন্যানসি বলেন, ‘নিয়ম অনুযায়ী পুরো সম্মানী আমার বাসায় অতি দ্রুত পাঠিয়ে দেবেন। অনুষ্ঠানের একটি প্রমো ভিডিও তারা তৈরি করেছিল, যেখানে আমার নামের আগে বিশেষণ দেওয়া হয়েছে “মেলোডি কুইন”! আপনারা পারেনও বটে!’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিল্পীর তালিকা থেকে বাদ দেওয়া হলো ন্যানসিকে

আপডেট টাইম : ০৬:৪৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫