ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সৌদি সরকারের আমন্ত্রণে কনসার্টে কণা, থাকছেন জেমসও

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ১৪৭ বার
গেল সাত বছর ধরে ‘রিয়াদ সিজন’ শিরোনামে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করছে সৌদি সরকার। প্রতি সিজনে আয়োজনটির নাম থাকে আলাদা। এতে বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা সেগমেন্টে অংশ নিতে হাজির হন নানা দেশের তারকারা।

‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে এবারের আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে সৌদির দাম্মাম শহরে।

দাম্মামের আল খোবার আল ইসকান পার্কে ৯ এপ্রিল থেকে শুরু হওয়া এ আয়োজন বাংলাদেশের পাশাপাশি আরও অংশ নিচ্ছে সুদান, ভারত, ফিলিপাইনসের বিভিন্ন অঙ্গনের তারকারা। প্রতিটি দেশ চারদিন করে নিজেদের ঐতিহ্য তুলে ধরছে এতে।জানা গেছে, আগামীকাল ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত এতে অংশ নেবে বাংলাদেশ। কারুশৈলী প্রদর্শনী, দেশীয় খাবার, শিশুদের নিয়ে বিশেষ আয়োজন, কর্মশালাসহ থাকছে বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট।

এবারের আয়োজনে গাইবেন দিলশাদ নাহার কনা।মঙ্গলবার দুপুরে তিনি দেশটির উদ্দেশ্যে রওয়ানা হন। এক ফেসবুক পোস্টে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন। এই আয়োজনে কনা ছাড়া আরও গাইবেন বাংলাদেশের রকস্টার মাহফুজ আনাম জেমস।

তার সঙ্গে আরও থাকবেন ইমরান, মিলা প্রমুখরা।জানা গেছে, ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ বাংলাদেশ পর্বের কনসার্টে প্রথম দিন (৩০ এপ্রিল) গাইবেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা। দ্বিতীয় দিন (১ মে) গান শোনাবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন, আয়শা জেবিন দিপা ও ডিজে সাফা। উৎসবের তৃতীয় দিন (২ মে) জেমসের সঙ্গে আরও গাইবেন বিউটি খান, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা। শেষদিন (৩ মে) গান শোনাবেন সংগীতশিল্পী মিলা ইসলাম, আরমান আলিফ, বিউটি খান ও ডিজে সাফা।

এদিকে এর আগেও সৌদি সরকারের আমন্ত্রণে দেশটিতে গান গাইতে গিয়েছিলেন জেমস। গত বছর ‘বাংলাদেশ কালচার’ শিরোনামের এক কনসার্টে অংশ নেন সংগীতের এ তারকা। সেই ধারাবাহিকতায় এবার আবারও নিজের দল ‘নগরবাউল’ নিয়ে দেশটিতে গান শোনাতে যাচ্ছেন এ সংগীত তারকা।

কনসার্টে অংশ নেয়ার বিষয়ে নিশ্চিত করেছেন জেমস। তিনি বলেন, ‘সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান শোনাতে যাচ্ছি। ২ মে দাম্মামে গান শোনাব আমি। এছাড়াও ৯ মে জেদ্দায় আরও একটি কনসার্ট রয়েছে, সেখানেও গাইবো। এরপর ২০২৫ ট্যুর নিয়ে লম্বা সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সৌদি সরকারের আমন্ত্রণে কনসার্টে কণা, থাকছেন জেমসও

আপডেট টাইম : ১০:৩৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫