ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

নিপুণ, ফারিয়া, অপু বিশ্বাসদের নামে মামলা এখনও হয়নি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ১০৪ বার

বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ায় চিত্রনায়িকা নিপুণ আক্তার, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি (তদন্ত) সুজন হক।কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু সংবাদমাধ্যম এই অভিনয়শিল্পীদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে। তবে ভাটারা থানার ওসি (তদন্ত) সুজন হক বলেন, ‘নিপুণ আক্তার, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়াদের বিরুদ্ধে এখনও মামলা হয়নি। তবে যেহেতু আমরা আদালতের নির্দেশনা পেয়েছি, তাই মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। কিন্তু আসামি তালিকা অনেক লম্বা হওয়ায় মামলা হতে একটু সময় লাগছে।’

খোঁজ নিয়ে জানা যায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চার শ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে এ মামলার আবেদন করেছেন এনামুল হক নামের একজন।

প্রক্রিয়াধীন এ মামলায় আসামি করা হচ্ছে চিত্রনায়িকা নিপুণ আক্তার, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিমসহ ১৭ অভিনয়শিল্পীকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিপুণ, ফারিয়া, অপু বিশ্বাসদের নামে মামলা এখনও হয়নি

আপডেট টাইম : ০৬:৪৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫