ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

পহেলগাঁও হামলার জেরে ‘কঠিন সিদ্ধান্ত’ নিলেন সালমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ১২৯ বার

কাশ্মীরে ঘুরতে গিয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৭ জন পর্যটক। এই হামলার বিরুদ্ধে সরব হয়েছেন ভারতসহ গোটা বিশ্বের মানুষ। নিন্দা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এবার এই ঘটনার নিন্দায় যুক্তরাজ্য সফর বাতিল করার মতো ‘কঠিন সিদ্ধান্ত’ নিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান।

জিনিউজ, হিন্দুস্তান টাইমসসহ ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক সময়ে একের পর এক খুনের হুমকি পাচ্ছেন সালমান। যে কারণে তিনি জনসমক্ষে আসাও এড়িয়ে যাচ্ছেন। এরই মাঝে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় শোকাচ্ছন্ন ভাইজান। এ কারণেই যুক্তরাজ্য সফর বাতিল করার সিদ্ধান্ত নিলেন এই অভিনেতা।

গতকাল সোমবার ইনস্টাগ্রামে আগামী মে মাসে নির্ধারিত হওয়া ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’ সম্পর্কে একটি আপডেট শেয়ার করেন সালমান খান। অনুষ্ঠানের একটি পোস্টার শেয়ার করেন ভাইজান, যেখানে বড় বড় করে লেখা রয়েছে ‘স্থগিত’।

ছবিটি পোস্ট করে সালমান লেখেন, ‘কাশ্মীরে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার নিন্দা জানিয়ে দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, আগামী ৪ ও ৫ মে ম্যানচেস্টার এবং লন্ডনে নির্ধারিত ‘‘দ্য বলিউড বিগ ওয়ান শো’’ স্থগিত রাখার কঠিন সিদ্ধান্ত নিয়েছি।’

ক্যাপশনে আরও লেখা ছিল, ‘আমরা বুঝতে পারছি আমাদের ভক্তরা এই অনুষ্ঠানের জন্য কতটা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন, কিন্তু আমরা মনে করি এই শোকের সময়ে এই সিদ্ধান্ত নেওয়াই শ্রেয়। আমাদের এই সিদ্ধান্তের ফলে যদি কোনো হতাশা বা অসুবিধা সৃষ্টি হয় তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। অনুষ্ঠানের নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।’

শুধু সালমান খান নয়, আয়োজকদের তরফ থেকেও একটি পোস্ট করা হয়। যেখানে লেখা রয়েছে, ‘সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে, তার বিবেচনা করে আমরা এই অনুষ্ঠানের সময় পুনঃনির্ধারণের কঠিন সিদ্ধান্ত নিয়েছি। শিল্পী থেকে দর্শক, সকলের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া। খুব শিগগিরই ক্রেতারা টিকিটের দাম ফেরত পেয়ে যাবেন।’

উল্লেখ্য, যুক্তরাজ্যে যে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল সেখানে সালমান ছাড়াও পারফর্ম করার কথা ছিল বরুণ ধাওয়ান, সারা আলি খান, মাধুরী দীক্ষিত, টাইগার শ্রুফ, কৃতি স্যানন, সুনীল গ্রোভারের মতো তারকাদের।

প্রসঙ্গত, গত সপ্তাহে সালমান এক্স হ্যান্ডেলে কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার নিন্দা এবং নিরীহ পর্যটকদের প্রতি শোক প্রকাশ করে লিখেছিলেন, ‘ভূস্বর্গ কাশ্মীর নরকে পরিণত হয়েছে। নিরীহ মানুষদের টার্গেট করা হচ্ছে। আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সমবেদনা।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

পহেলগাঁও হামলার জেরে ‘কঠিন সিদ্ধান্ত’ নিলেন সালমান

আপডেট টাইম : ১০:৩৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫