ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মা পদক’ পাচ্ছেন ডলি জহুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • ৮৮ বার

বিশ্ব মা দিবস (১১ মে) উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে মা পদকে ভূষিত হবেন দেশের কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের ব্যবস্থাপনায় রাজধানীর একটি ভেন্যুতে এই আয়োজন অনুষ্ঠিত হবে ১১ মে। বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আয়োজক অভি মঈনুদ্দীন।

তিনি জানিয়েছেন, নাটক ও সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয়ের জন্য ডলি জহুরকে এ পদকে ভূষিত করা হচ্ছে। ‘মা পদক ২০২৫’-এ ভূষিত হওয়া প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাসহ বাংলাদেশের বহু সংগঠন থেকে আমি বহুবার পুরস্কৃত হয়েছি। কিন্তু চলচ্চিত্রে কিংবা নাটকে মায়ের চরিত্রে অভিনয়ের জন্য কখনো এমন পুরস্কারে ভূষিত হইনি।

এজন্য পুরস্কারটি আমার কাছে বিশেষ গুরুত্ব বহন করছে। যারা আমাকে এ পুরস্কার দেওয়ার জন্য চূড়ান্ত করেছেন তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ উল্লেখ্য, ২০২২ সাল থেকে নিয়মিতভাবে প্রতি বছর ‘মা পদক’ প্রদান করা হচ্ছে। এর আগে শুধু মা চরিত্রে অভিনয়ের জন্য এ পদক পেয়েছেন শবনম, দিলারা জামান ও আনোয়ারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মা পদক’ পাচ্ছেন ডলি জহুর

আপডেট টাইম : ১১:৩৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫