ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হিমির অনন্য রেকর্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ২৬৪ বার

কয়েক বছর ধরে নাটকে নিয়মিত অভিনয় করছেন জান্নাতুল সুমাইয়া হিমি। ভিউয়ের দিক থেকেও এগিয়ে থাকে তার অভিনীত নাটক। সম্প্রতি অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি। হিমির ১০৯টি নাটক পার করেছে ১ কোটি ভিউয়ের মাইলফলক। এর আগে বাংলাদেশের কোনো অভিনেত্রীর এত নাটক ১ কোটি ভিউ ছুঁতে পারেনি।

হিমি বলেন, ‘দর্শকের ভালোবাসা আর কঠোর পরিশ্রমের ফলেই অনন্য এই অর্জন সম্ভব হয়েছে। এই সাফল্য ও আনন্দ দর্শকদেরই উৎসর্গ করছি।’

২০১৪ সালে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে নাটকে অভিনয় করতে শুরু করেন হিমি। অল্পদিনেই তিনি শক্ত অবস্থান দখল করে নেন ছোটপর্দায়। নিলয় আলমগীরের সঙ্গে তার জুটি সর্বাধিক জনপ্রিয়।

ফেসবুক পোস্টে হিমিকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘অভিনন্দন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে হিমির ১০৯টি নাটকই এক কোটি ভিউ ছাড়িয়েছে।’

অভিনেত্রী মনিরা আক্তার মিঠু লিখেছেন, ‘একজন মেধাবী অভিনেত্রীর সফলতা। অনেক অনেক শুভকামনা, ভালোবাসা।’

গোলাম ফরিদা ছন্দা লিখেছেন, “এই খবরটা আমাকে দারুণ আনন্দ দিয়েছে। যে মেয়েটি চ্যানেল আইয়ের ‘মোহর আলী’ সিরিয়ালে একেবারে নতুন, আনকোরা অভিনেত্রী হিসেবে কাজ শুরু করল, প্রেমের আবেগ আসে না, কষ্টে চোখের পানি আসে না। পরিচালক আমাকে ডেকে বলল, আপা ওকে একটু বুঝিয়ে দিন না ইমোশনগুলো কীভাবে আসবে। অতঃপর হিমিকে বসিয়ে নানা কিছু বুঝিয়ে ইমোশনাল সিনের জন্য তৈরি করলাম। তারপর সে অনেকটা বেটার পারফরম্যান্স দিয়েছিল। সেটা প্রায় ১০-১২ বছর আগের কথা। আজ হিমির অভিনয়ের পরিপক্বতা সবার কাছে পরিষ্কার। খুব ভালো লাগল এই অসাধারণ অর্জনের খবর জেনে। অভিনন্দন হিমি। এভাবেই এগিয়ে যাও আরও অনেক দূর। শুভকামনা সব সময়!”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হিমির অনন্য রেকর্ড

আপডেট টাইম : ১১:৫৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫