ঢাকা ১১:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম

নতুন ছবিতে সুহাসিনী কেয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০১৬
  • ৬৫১ বার

প্রযোজনা প্রতিষ্ঠান মুভি প্লানেটের ব্যানারে ‘ব্ল্যাকমানি’ নামের একটি ছবিতে সর্বশেষ দেখা গিয়েছিলো ঢাকাই ছবির সুহাসিনী নায়িকা কেয়াকে। সাফিউদ্দিন সাফি পরিচালিত সেই ছবিতে অভিনেত্রী মৌসুমি হামিদের পাশাপাশি কেয়াও ছিলেন হালের ক্রেজ চিত্রনায়ক সাইমনের বিপরীতে।

মন্দার বাজারে এই চলচ্চিত্রটি গেল বছরের শেষদিকে মুক্তি পেয়ে ব্যবসায়িক সাফল্য পেয়েছিলো। আলোচনায় এসেছিলো সাইমন-কেয়ার জুটি। সেই সাফল্যের ধারাবাহিকতায় আবারো এই জুটিকে নিয়ে ছবি নির্মাণ করতে যাচ্ছে মুভি প্লানেট- এই খবর গেল সপ্তাহ থেকেই বাতাসে ভাসছিলো। তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

অবশেষে গেল শনিবার (১৫ অক্টোবর) কেয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে এলো সেই ঘোষণা। মুভি প্লানেটের কর্ণধার ফরমান আলী জানালেন, তার প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে ‘শিরোনামে তুমি’ নামে একটি ছবি। সেখানে অভিনয় করবেন সাইমন-কেয়া জুটি। ঘোষণার পর উপস্থিত দুই নায়ক-নায়িকাকে অভিনন্দন জানান কেয়ার জন্মদিনে আমন্ত্রিত অতিথিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

নতুন ছবিতে সুহাসিনী কেয়া

আপডেট টাইম : ১১:৪৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০১৬