ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এক শ্রেণির রাজনৈতিক দল সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে : মির্জা আব্বাস হরমুজ প্রণালিতে মাইন স্থাপন, ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উ. কোরিয়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না এবার শিক্ষাগত যোগ্যতা অনিশ্চয়তায় বাংলাদেশি শ্রমিকদের ভবিষ্যৎ নতুন সংসদের যাত্রা শুরু স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক গণমাধ্যমের স্বাধীনতায় অবনতির শীর্ষে যুক্তরাষ্ট্র তদবিরের জন্য ‎কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে না যেতে আইজিপির নির্দেশ প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে আলভীর বিস্ফোরক দাবি

প্রার্থনা ফারদিন দীঘি অনেক সময় নিজের মনেও কিছু গল্প জমে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ২১৫ বার
শৈশবে কাবুলিওয়ালা দিয়ে রুপালি পর্দায় যাত্রা শুরু করা প্রার্থনা ফারদিন দীঘি। বহু হিট সিনেমা উপহার দেওয়ার মধ্য দিয়ে নিজেকে ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এম রহিম পরিচালিত সিনেমা ‘জংলি’ তে চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করে আবারও আলোচনায় এসেছেন তিনি। এখন নতুন একটি চলচ্চিত্র হাতে নিয়েছেন—‘দেনা পাওনা’।

এরই মধ্যে ওয়েব সিরিজে গল্পকার হিসেবেও নাম লিখিয়েছেন। দীঘিকে নিয়ে লিখেছেন সুদীপ কুমার দীপ।গল্পকার দীঘি

অনেক দিন ধরে একটি রোমান্টিক-থ্রিলার গল্প মাথায় ঘুরছিল। উঠতে-বসতে বারবার মনে হয়েছে, কারো সঙ্গে শেয়ার করতে পারলে ভালো হয়।

ধীরে ধীরে গল্পের প্লটও বড় করেছেন, কিছু কিছু সংলাপও মনে গেঁথে রেখেছেন। এত দিন গল্পটি কারো সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি দীঘির। ১৮ এপ্রিল প্রযোজনা প্রতিষ্ঠান এম এস ফিল্মসের সঙ্গে নতুন একটি প্রজেক্ট নিয়ে বসেছিলেন। দীঘিকে নিয়ে একটি ওয়েব সিরিজ নির্মাণ করতে চান প্রতিষ্ঠানটির কর্ণধার মৌসুমী মিথিলা।
তবে পছন্দসই গল্প পাচ্ছিলেন না। গল্প পছন্দ হলে মে মাসের মাঝামাঝি থেকেই শুটিং করবেন। দীঘি তখন নিজের গল্পটি শোনান মিথিলাকে। গল্প শুনে একবাক্যে রাজি হয়ে যান মিথিলা। এখন দীঘিকেই দায়িত্ব দিয়েছেন সহশিল্পী ও নির্মাতা চূড়ান্ত করার।

দীঘি বলেন, ‘আমি আসলে অভিনেত্রী। অভিনয় করাটাই আমার মূল পেশা। গল্প লেখার জন্য আলাদা মানুষ আছেন। তবে অভিনয় করতে করতে অনেক সময় নিজের মনেও কিছু গল্প জমে। অন্যান্য দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখবেন অনেক অভিনেতা-অভিনেত্রীই গল্প লিখেছেন। নিজের অজান্তে আমার মনে এই গল্প জন্ম নিয়েছে। আগামীতে কিন্তু নিয়ম করে লিখব তা নয়, যদি কখনো মনে হয় দারুণ কোনো প্লট পেয়েছি তখন নির্মাতা বা প্রযোজকের সঙ্গে শেয়ার করব।’

দীঘি জানান, সিরিজটি হবে ছয় পর্বের। প্রাথমিকভাবে বঙ্গ বিডি, আই স্ক্রিন ও দীপ্ত প্লেকে টার্গেট করেছেন। অভিনেতা ও নির্মাতা চূড়ান্ত করে সময়মতো ঘোষণা দেবেন।

‘জংলি’ নিয়ে শান্তি

রোজার ঈদে এম রাহিমের ‘জংলি’তে সিয়াম আহমেদ ও শবনম বুবলীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীঘি। চরিত্রটির দৈর্ঘ্য কম থাকলেও আলোচনা হচ্ছে বেশ, জানিয়েছেন দীঘি। শুধু দর্শক নন, সহকর্মীরাও তাঁকে সাধুবাদ জানাচ্ছেন।

দীঘি বলেন, ‘আমাকে সবাই অ্যাপ্রোশিয়েট করছেন। সাধারণত আমাদের দেশে কোনো অভিনেত্রী অতিথি চরিত্র করতে রাজি হন না। আমি সেটা নির্দ্বিধায় করেছি। ছবিটি দেখার আগে অবশ্য অনেকে প্রশ্ন করেছিলেন, এটা কেন করতে গেলাম। তবে হলে ছবিটি দেখার পর সবাই বলেছেন, আমার সিদ্ধান্ত সঠিক ছিল।’

‘জংলি’র সফলতায় বেশ উচ্ছ্বসিত দীঘি। মুক্তির প্রথম সপ্তাহের তুলনায় এখন ছবিটির হল সংখ্যা তিনগুণের বেশি। এ সপ্তাহে ৩৫টি হলে চলছে ‘জংলি’। দীঘি বলেন, ‘ছবিটি লম্বা রেসের। দুই-এক সপ্তাহেই এর রেশ কাটবে না। আগামী সপ্তাহে দেখবেন আরো হল বাড়বে। আমার তো মনে হয় সংখ্যাটা অর্ধশতকে দাঁড়াবে। তা ছাড়া আগামী সপ্তাহে দেশের বাইরেও মুক্তি পাবে। সেখানেও ছবিটি ভালো রেসপন্স পাবে বলে মনে করছি।’

প্রথমবার ইমনের সঙ্গে

অভিনেতা মামনুন ইমনের সঙ্গে দারুণ সম্পর্ক দীঘির। দুজন এর আগে এক ছবিতে অভিনয় করলেও ইমনের জুটি হননি দীঘি। এবার সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ ছবিতে জুটি বাঁধতে চলেছেন তাঁরা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে সরকারি অনুদানে ছবিটি নির্মিত হবে।

দীঘি বলেন, ‘ছোটবেলায় গল্পটি পড়েছিলাম। ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার পর আবার পড়েছি। আমি নিরুপমা চরিত্রে অভিনয় করব। দারুণ একটা চরিত্র। নিজেকে প্রমাণ করার যথেষ্ট সুযোগ আছে। নির্মাতা জানিয়েছেন আগামী মাসেই শুটিং শুরু করবেন।’

অন্যান্য কাজ

এরই মধ্যে আরো কয়েকটি সিরিজ ও ওয়েব ছবির প্রস্তাব আছে দীঘির হাতে। সেই সঙ্গে চলচ্চিত্রেরও কিছু পাণ্ডুলিপি পড়ছেন। শিগগিরই সিদ্ধান্ত নেবেন কোনটা করবেন আর কোনটা করবেন না। দীঘি বলেন, ‘চলচ্চিত্রে যেমন আমাদের বাজার বড় হয়েছে তেমনি ওটিটিতেও বিশ্বব্যাপী দর্শক তৈরি হয়েছে। এখন আর হুটহাট কাজ করা ঠিক হবে না। যেটা করব সঠিক পরিকল্পনা করেই করব। আগামীতে আমাদের ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ কাজের ক্ষেত্রে তৈরি হবে সে পরিমাণ অভিনেতা-অভিনেত্রী কিন্তু নেই। ফলে বেছে কাজ করার অনেক সুযোগ থাকবে। আমি সেই সুযোগটাই কাজে লাগাতে চাই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক শ্রেণির রাজনৈতিক দল সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে : মির্জা আব্বাস

প্রার্থনা ফারদিন দীঘি অনেক সময় নিজের মনেও কিছু গল্প জমে

আপডেট টাইম : ১০:৫৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫