ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

চর্চিত প্রেমিকের সঙ্গে সামান্থার দ্বিতীয় বিয়ের গুঞ্জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ১৩১ বার

অভিনেতা নাগ চৈতন্যের সঙ্গে সংসার ভাঙার পর একের পর এক ঝড় বয়ে গেছে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর জীবনে। অভিনেত্রী প্রকাশ্যে জানিয়েছিলেন তার মনের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। সেখানে আর কারও জায়গা নেই!

কিন্তু প্রেম কি কখনও বলে কয়ে আসে! যে সামান্থা মনের দরজায় তালা দিয়েছিলেন, তার মনের নাগাল পেলেন বলিউডের পরিচালক রাজ নাদিমরু।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়,সামান্থার প্রযোজনায় প্রথম সিনেমা ‘শুভম’ মুক্তি পেতে চলেছে আগামী ৯ মে। তার আগে তিরুপতি বালাজির মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন তার চর্চিত প্রেমিকও।

অনেকের দাবি, নাগার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নাকি রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন সামান্থা। তাই রাজের সঙ্গে পর পর কাজ করছেন তিনি। গত বছর নভেম্বর মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া রাজ এবং ডিকের পরিচালনায় ‘সিটাডেল: হানি বানি’ নামের ওয়েব সিরিজ। যেখানে অভিনয় করতে দেখা গেছে সামান্থাকে। শুধু তাই নয়, ২০২১ সালে রাজ-ডিকে পরিচালিত ‘দ্য ফ্যামিলি ম্যান’ দ্বিতীয় সিজনেও অভিনয় করেছিলেন সামান্থা।

সম্প্রতি পিকাবল চ্যাম্পিয়ানশিপের অনুষ্ঠানে রাজের সঙ্গে আসেন সামান্থা। এবার দু’জনকে একসঙ্গে মন্দিরে দেখে নেটিজনদের একাংশের দাবি তাদের বিয়ে ঠিক হয়েছে। কেউ কেউ লিখছেন বিয়ের আগে আশীর্বাদ নিতেই রাজকে নিয়ে মন্দিরে গিয়েছেন অভিনেত্রী। যদিও সামান্থা এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

চর্চিত প্রেমিকের সঙ্গে সামান্থার দ্বিতীয় বিয়ের গুঞ্জন

আপডেট টাইম : ১১:৩৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫