ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ বললেন অভিনেত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ২৫২ বার

দীর্ঘ চৌদ্দ বছর পর বাংলা সিনেমায় প্রত্যাবর্তন করেছেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সদ্য মুক্তি পাওয়া তার নতুন সিনেমা ‘পুরাতন’ প্রেক্ষাগৃহে প্রচুর ভালোবাসা পাচ্ছে। আর এতে বেজায় খুশি শর্মিলা ঠাকুরের পুত্রবধূ কারিনা কাপুর খান। বাংলা সিনেমায় শাশুড়ির এমন চমৎকার প্রত্যাবর্তনের জন্য ভালোবাসা জানিয়েছেন তিনি।

সম্প্রতি একটি ভিডিওতে কারিনা বলেন, ‘আমার শাশুড়ি আইকনিক, কিংবদন্তি  শর্মিলা ঠাকুরকে আমার শুভেচ্ছা জানাতে চাই। যিনি প্রায় ১৪ বছর পর  বাংলা সিনেমায় ফিরেছেন। তিনি ছিলেন এবং সর্বদাই বাংলার বাঘিনী থাকবেন। আমার মনে হয় সবাই এই সুন্দর সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে শর্মিলা ঠাকুর জানিয়েছেন যে, তিনি হয়তো আর বাংলা সিনেমায় কাজ করবেন না। কারণ হিসেবে বলেছেন, তিনি ফিট নন অভিনয় এবং শুটিংয়ের জন্য।

‘পুরাতন’ সিনেমায় শর্মিলা ঠাকুর ছাড়াও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্তসহ অনেকে।

উল্লেখ্য, শর্মিলা ঠাকুর, কিংবদন্তি সত্যজিৎ রায়ের হাত ধরে বাংলা সিনেমায় অভিষিক্ত হন। ‘অপরাজিত’ সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তার দুর্দান্ত রসায়ন আজও স্মরণীয়।

একটা সময় পুরোদস্তুর বলি অভিনেত্রী হয়ে গেলেও বাংলা সিনেমার মায়ায় পড়ে ফিরে এসেছেন বারবার। অল্পস্বল্প হলেও সময় সুযোগ বুঝে তিনি বাংলা সিনেমায় কাজ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ বললেন অভিনেত্রী

আপডেট টাইম : ০৬:৫২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫