ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

তিক্ত অভিজ্ঞতা জানালেন দিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ৭৭ বার

নব্বই দশকের বলিউডের জনপ্রিয় নায়িকা দিয়া মির্জা। একাধিক হিট সিনেমা রয়েছে তার ঝুলিতে। রোমান্টিক নায়িকা হিসেবেই পর্দায় তাকে দেখতে অভ্যস্ত দর্শক। কিন্তু ২০১৯-এর সত্য ঘটনা অবলম্বনে ‘কাফির’ সিরিজে তার অভিনয় সাড়া ফেলেছিল। এই সিনেমার ধর্ষণের একটি দৃশ্য নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন নায়িকা।

দিয়া মির্জা জানান, ধর্ষণের দৃশ্যে অভিনয় মোটেও সহজ নয়। ‘কাফির’ সিনেমার ধর্ষণের দৃশ্যে অভিনয় করতে গিয়ে শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি।

দিয়া মির্জা বলেন, ‘আমার মনে আছে, যখন ধর্ষণের দৃশ্যের শুটিং চলছিল, সেটা কতটা কঠিন ছিল। শট দেওয়ার পর আমার সারা শরীর কাঁপছিল। এতটাই অস্বস্তি হচ্ছিল যে, বমি করে ফেলেছিলাম। সেই দৃশ্যের পর শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ি। ওই মুহূর্তটা কতটা কঠিন, সেটা কাউকে বলে বোঝানো অসম্ভব।’

৪৩ বছর বয়সী দিয়া মির্জা জানান, একজন পেশাদার অভিনেত্রী হিসেবে চরিত্রটাকে পর্দায় বাস্তবে রূপ দেওয়াই ছিল তার কাজ। যে জন্য হাজার সমস্যা সত্ত্বেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন।

অভিনেত্রীর কথায়, ‘আমি মনে করি, একজন অভিনেতা-অভিনেত্রীর কাছে চরিত্রটা প্রধান বিষয়। পর্দায় চরিত্রকে জীবন্ত করে তোলাই মূল লক্ষ্য। তাই যখন যে দৃশ্যের শট দেওয়ার জন্য তৈরি হই, তখন নিজেকে সেটার মধ্যে সম্পূর্ণ প্রস্তুত করতে হয়। বাস্তবে মা হওয়ার আগে এই চরিত্রে অভিনয় করার সময়ই আমি যেন প্রকৃত পক্ষেই মা হয়ে উঠেছিলাম।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

তিক্ত অভিজ্ঞতা জানালেন দিয়া

আপডেট টাইম : ১১:১৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫