ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

স্বাধীনতা কনসার্টে না গাওয়ার ঘোষণা আসিফ আকবরের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ১৬২ বার

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। পরবর্তী কোনো এক সময় দেশের চার শহরে একযোগে অনুষ্ঠিত হবে এ কনসার্ট। তবে পরে এ কনসার্ট হলেও তাতে আর অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ ঘোষণা দেন তিনি।

আসিফ আকবর তার পোস্টে লেখেন, ‘এই দেশ নয়, ঐ দেশ নয়- শুধু মেড ইন বাংলাদেশী শিল্পীদের নিয়ে সবার আগে বাংলাদেশ কনসার্ট। প্যালেস্টাইনে বেদনাবিধুর পরিনতির কারনে শুক্রবার অর্থ্যাশৎ ১১ই এপ্রিলের কনসার্ট পিছিয়ে ১২ই এপ্রিল নেয়া হয়েছিল। গতকাল উচ্চপর্যায়ের বৈঠক শেষে কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। ’

তিনি লেখেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে আমি একটা বিষয় সবসময় লক্ষ্যই করেছি- যে কোন কিছু দুনিয়াতে ঘটলে সবার আগে আক্রান্ত হয় বাংলাদেশের শিল্পীরা। করোনাকালীন সময়ের কঠিন বাস্তবতা ভুলে যাওয়া সম্ভব নয়। শিল্পী মিউজিশিয়ানদের পেশা বদল এবং ঢাকা ছেড়ে চলে যাওয়ার আর্তনাদগুলো ভুলে যাইনি। ’

আসিফ আকবর লেখেন, ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট আমাদের শিল্পীদের জন্যআশা জাগানিয়া একটা প্ল্যাটটফর্ম হয়ে উঠেছিল। স্থগিত হয়ে যাওয়ার কারনে শিল্পী মিউজিশিয়ান সাউন্ড লাইট স্টেজ ব্য্বস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সবাই আবারো নিরাপত্তাহীনতার আরেকটা নজির প্রত্যরক্ষ করলো, কোটি মানুষ যে কনসার্টের অপেক্ষায় ছিল- তারাও বঞ্চিত হলো। ’

বিএনপির রাজনীতিতে যুক্ত এ কণ্ঠশিল্পী লেখেন, ‘আমি ব্যমক্তিগতভাবে হতাশ, আমার টিমকে বলে দিয়েছি বাংলাদেশের অভ্যরন্তরে কনসার্ট আমাদের জন্য আসলে অধরাই রয়ে গেল। সারা পৃথিবী চলবে, শুধু বাংলাদেশের শিল্পীরা আশায় আশায় বেঁচে থাকবে- সেটা হবে না। সবার আগে বাংলাদেশ কনসার্টের জন্যআ আবারো একটা ডেট হবে, কনসার্টও হবে- তবে আমি আর থাকতে চাইনা।’

আসিফ লেখেন, ‘আমি শিল্পী, এটা আমার আয় রোজগারের জায়গা। এই জায়গাটা আবারো সিদ্ধান্তের খড়গে পড়ে আরো যেন অনিশ্চিত না হয়ে যায়!! যথেষ্ট হয়েছে। এগিয়ে যাক সবার আগে বাংলাদেশ কনসার্ট- শুভকামনা রইলো। আমি রুপকথার সেই অন্ধ রাজকুমারের মত আগের জায়গাতেই থাকি।’

সবশেষে বরাবরের মতো তিনি লেখেন, ‘ভালবাসা অবিরাম।’ (স্ট্যাটাসটির বানান অপরিবর্তিত রাখা হয়েছে)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্বাধীনতা কনসার্টে না গাওয়ার ঘোষণা আসিফ আকবরের

আপডেট টাইম : ১০:৪৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫