ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু আজ, মাধ্যমিক খুলবে বুধবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৮৫ বার

রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হচ্ছে আজ। মাদরাসাগুলোতেও আজ থেকে ক্লাস শুরুর কথা রয়েছে। আর মাধ্যমিক বিদ্যালয় খুলবে আগামীকাল।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি থেকে এ তথ্য জানা গেছে। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পাশাপাশি ছুটি শেষে স্কুল খোলার নোটিশ দিয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। সেগুলো তাদের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে। তাতেও এমন তথ্য উঠে এসেছে।

প্রাথমিক বিদ্যালয়

শ্রী শ্রী শিবরাত্রি ব্রত দিয়ে গত ২৬ ফেব্রুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হয়। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় রমজানের ছুটি। শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের টানা ৪০ দিনের ছুটি শেষে সোমবার (৭ এপ্রিল) প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়।

তবে এদিন ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাস হয়নি প্রাথমিকে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে ক্লাস শুরু হবে।

মাধ্যমিক খুলছে বুধবার

পবিত্র রমজান উপলক্ষে গত ২ মার্চ দেশের সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ হয়ে যায়। যদিও তার আগে ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) ছিল। ফলে ২৭ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিকেও লম্বা ছুটি শুরু হয়।

ঈদুল ফিতরের টানা ৪০ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল বুধবার (৯ এপ্রিল) থেকে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পুরোদমে ক্লাস শুরু হবে।

মাদরাসার ছুটি শেষ, খুলছে আজ

দেশের মাদরাসাগুলোতেও দীর্ঘ প্রায় দেড় মাসের ছুটি শেষে আজ থেকে পুনরায় ক্লাস শুরু হচ্ছে। পবিত্র রমজান উপলক্ষে গত ২৫ ফেব্রুয়ারি থেকে মাদরাসা বন্ধ ঘোষণা করা হয়। রমজান, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে ৭ এপ্রিল পর্যন্ত মোট ৪২ দিন বন্ধ থাকার পর মাদরাসাগুলো আজ খুলে দেওয়া হচ্ছে। আজ থেকে মাদরাসায় পুরোদমে ক্লাস শুরু করার নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

কলেজ খুলেছে ৬ এপ্রিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর ছুটি শেষ হয়েছে গত ৩ এপ্রিল। দেশের অন্য সরকারি-বেসরকারি কলেজগুলোতেও একই দিনে ছুটি শেষ। ৪ ও ৫ এপ্রিল সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি ছিল। ফলে রোববার (৬ এপ্রিল) থেকে কলেজে ক্লাস শুরু হয়েছে। ৭ এপ্রিল নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচির কারণে ক্লাস হয়নি। আজ থেকে আবারও কলেজে পুরোদমে ক্লাস শুরুর কথা রয়েছে।

তবে যেসব কলেজ মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত, অর্থাৎ স্কুল অ্যান্ড কলেজ; সেগুলো অবশ্য আগামীকাল বুধবার খুলবে। এদিন থেকে সেখানে ক্লাস শুরু হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু আজ, মাধ্যমিক খুলবে বুধবার

আপডেট টাইম : ১০:৫৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫