ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হিযবুত তাহেরীতে সম্পৃক্ততা সন্দেহে ২ কুবি শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ৭৪ বার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বর্তমানে তারা হাজতে আছেন বলে জানা গেছে।

এ দুই শিক্ষার্থী হলেন ২০১৭-১৮ বর্ষের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আবু তাহের সাগর এবং ২০২১-২২ বর্ষের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের তৌকির আহাম্মেদ।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহিনুল ইসলাম।

জানা যায়, অভিযুক্ত দুইজন নিষিদ্ধ সংগঠন ‘হিযবুত তাহরীর’র সঙ্গে যুক্ত থাকার সন্দেহে কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকা থেকে সকাল ১০টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি পুলিশ। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের পর কোতোয়ালি মডেল থানায় তাদের হস্তান্তর করা হয়। সেখান থেকে পুলিশ প্রশাসন বাদী হয়ে মামলা দায়ের করে।

এ বিষয়ে জানতে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) একাধিকবার মুঠোফোনে কল দিলেও সাড়া পাওয়া যায়নি।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহিনুল ইসলাম বলেন, ‘তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তারা দুজনে এখন হাজতে আছেন। আগামীকাল তাদের কোর্টে তোলা হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যেন তাদেরকে ছাড়িয়ে আনা যায়। রাত ১২টা অবধি থানায় ছিলাম। পুলিশের উচ্চ পর্যায়েও বিষয়টি অবগত করেছি। তাদের জামিনের বিষয়ে পুলিশকে জানিয়েছি।’

এর আগে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হান্নান রাহিমকে একই অভিযোগের ভিত্তিতে কুমিল্লার কোটবাড়ি থেকে তুলে নিয়ে যায় র‍্যাব-১১। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হিযবুত তাহেরীতে সম্পৃক্ততা সন্দেহে ২ কুবি শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ১০:৩৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫