ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

কবে বিয়ে করছেন, জানালেন সুস্মিতা সেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১৭ বার
বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই, এখনো অবিবাহিত সুস্মিতা সেন। দুই সন্তানকে দত্তক নিয়েছেন। ‘সিঙ্গেল মাদার’-এর ভূমিকায় অতুলনীয়। বলিউডের গ্ল্যাম ডিভা সুস্মিতা রূপে-গুণে অনন্যা।

তবু কেন অবিবাহিত? বারবার এই প্রশ্নবাণে বিদ্ধ হন।সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভ সেশনেও সেই একই প্রশ্নের মুখোমুখি সুস্মিতা সেন। এ সময় স্টারডমকে দূরে রেখে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন অভিনেত্রী। গুছিয়ে সব প্রশ্নের উত্তর দেন।

অনুরাগীরা তার কাছে বিয়ের পরিকল্পনা জানতে চাইলে সুস্মিতা বলেন, ‘আমিও বিয়ে করতে চাই। তার জন্য তো যোগ্য পাত্র প্রয়োজন। বিয়ে তো বললেই হয়ে যায় না। দুটো মনের মিলনের জন্য তো রোমান্টিক হওয়া দরকার যাতে আমার মনে কথা তার হৃদয় শুনতে পায়।

যেদিন এটা সম্ভব হবে সেদিনই বিয়ে করে নেব।’সম্প্রতি জয়পুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সুস্মিতা। সেই প্রসঙ্গ টেনেই সুস্মিতাকে তার নিজের বিয়ের পরিকল্পনা শেয়ার করার অনুরোধ করেন এক অনুরাগী। কোনো রকম আপত্তি না করেই সাবেক বিশ্বসুন্দরী তার মনের কথা শেয়ার করেন।

তার কথা থেকে একটা বিষয় স্পষ্ট, বিয়ের শখ ষোলো আনা, শুধু সঠিক পাত্রের অভাব!

ইতিমধ্যে অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে ললিত মোদি থেকে রহমান শলের।

২০২১-এর হাঁটুর বয়সী প্রেমিক রহমানের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন সুস্মিতা। ২০২২-এ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ললিত মোদির সঙ্গে সুস্মিতার অন্তরঙ্গ মুহূর্ত।ওই বছরই ললিত মোদি সুস্মিতাকে ‘বেটারহাফ’, অর্থাৎ অর্ধাঙ্গিনী বলে সম্বোধন করেছিলেন। কিন্তু পরে নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে সুস্মিতার নাম-ছবি সব সরিয়ে ফেলেন।

সুস্মিতাকে শেষ দেখা গেছে ওয়েব সিরিজ ‘আরিয়া ৩’-তে। সিরিজের তিনটি পর্বই দারুণ সাড়া ফেলেছিল দর্শকমহলে। এখন ভক্তরা অপেক্ষায় রয়েছেন কনের সাজে তাদের প্রিয় অভিনেত্রীকে দেখার জন্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

কবে বিয়ে করছেন, জানালেন সুস্মিতা সেন

আপডেট টাইম : ০৭:১৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫