ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শুভকামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১৯ বার

পর্দার দুই পরিচিত মুখ অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও অভিনেতা শামিম হাসান। এর আগে ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনাম হয়েছেন তারা। শোনা যায়, আরশ খানের সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি শামিমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তানিয়া! এবার এমন গুঞ্জনের মাঝেই ভাইরাল তাদের বিয়ের ছবি! যা দেখে রীতিমতো চমকে গেছে তাদের ভক্ত-অনুরাগীরা!

বৃহস্পতিবার রাতে হঠাৎই প্রকাশ্যে এলো এক নয়া জুটির ছবি! বিয়ের সাজে তানিয়া বৃষ্টি ও শামিম হাসান! এ দেখে যেন চক্ষু চড়কগাছ নেটিজেনদের। তবে কি বিয়ে করলেন তানিয়া-শামিম?

এদিকে আরেক ছবিতে তাদের বিয়ের গুঞ্জন আরও বাড়িয়ে দেন তানিয়া। শুক্রবার দুপুরে সামাজিক মাধ্যমে প্রকাশ করা সেই ছবিতে দেখা যায়, হলুদ শাড়িতে অভিনেত্রী। সঙ্গে জুড়েছেন ‘থার্সডে স্টিকার’। অর্থাৎ, বৃহস্পতিবারে হলুদ শাড়ি পরেছিলেন তানিয়া, আর সে থেকেই বিয়ের সাক্ষাৎ জল্পনা!

এদিকে তানিয়া-শামিমের সেই ভাইরাল পোস্টে অনুরাগীদের প্রতিক্রিয়াও ছিল দেখার মতো। অধিকাংশই তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন; তবে সেটি না বুঝে কিংবা বিভ্রান্তির শিকার হয়ে!

আদতে এটি তানিয়া-শামিমের বিয়ের ছবি নয়, একটি নাটকের শুটিংয়ের চিত্র। তাই যারা ভুল বুঝেছেন, তাদের জন্য মন্তব্যঘরে একটি বার্তাও দেন শামিম। অভিনেতা লেখেন, ‘অভিনন্দন এবং শুভকামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শুটিং এর ছবি- চিয়ারস!’ সেই মন্তব্য ঘরে এক নেটিজেনের মন্তব্য, ‘আগেও বুঝেছিলাম, তাই অভিনন্দন জানাইনি’।

প্রসঙ্গত, অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে যখন অভিনেতা আরশ খানের প্রেম গুঞ্জন তুঙ্গে, তখন বিষয়টি যেন এড়িয়েই গিয়েছিলেন তারা। কোনো ধরনের সম্পর্কে যে তারা নেই, এটিই বোঝাতে চেয়েছিলেন বারবার। এক পর্যায়ে দূরত্ব বাড়লে গুঞ্জন ওঠে- অভিনেতা শামিম হাসানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তানিয়া।

এদিকে তানিয়ার সাম্প্রতিক কাজগুলোও বেশি ছিল শামিমের সঙ্গেই। দুজনকে নাকি বিভিন্ন জায়গায় ঘুরতেও দেখা গেছে। সে থেকেই তানিয়া-শামিমের সম্পর্কের গুঞ্জন চাউর হয়। এমন আবহেই তাদের বিয়ের ছবি নাড়িয়ে দিল পুরো ভক্তমহলকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শুভকামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ

আপডেট টাইম : ১২:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫