ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০০ বার

ঢাকার আশুলিয়ার জিরাবোতে নিজের বাড়িতে ডাকাতের গুলিতে আহত হয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। আজ রোববার ভোরে বাড়িতে ডাকাতের উপস্থিতি টের পান আজাদ ও তাঁর পরিবারের সদস্যরা। এ সময় ডাকাতেরা গুলি করলে আজাদের পায়ে তিনটি গুলি লাগে। ডাকাতের আক্রমণে অভিনেতার মা ও স্ত্রী আহত হয়েছেন।

ডাকাতের গুলিতে আজাদের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভগ্নিপতি ও নির্মাতা তপু খান। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি ঘটেছে ভোরবেলা। কয়েকজন ডাকাত বাসার রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে। বাসার লোকজন টের পেয়ে রান্নাঘরে গেলে সে সময় অভিনেতার স্ত্রীর মাথায় এবং তাঁর মায়ের পায়ে আঘাত লাগে। এ সময় চিৎকার করলে ডাকাতেরা পালিয়ে যাওয়ার সময় আজাদের পায়ে তিনটি গুলি করে। দুজন ডাকাত বাসায় হামলা করলেও বাড়ির বাইরে ছিল আরও কয়েকজন।’

জানা গেছে, আজাদের পায়ে গুলি লেগে মাংসপেশি ছিঁড়ে গেছে। ভোরবেলাতেই রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। মা-স্ত্রীসহ অভিনেতা এখন রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে অভিনেতার দেখাশোনা করছেন আরেক নির্মাতা আনিসুর রহমান রাজিব। আজাদের জ্ঞান ফিরেছে বলে জানিয়েছেন রাজিব।

২০১৬ সালে তপু খানের ‘প্রাক্তন’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে পথচলা শুরু আজাদের। এরপর গত ৯ বছরে দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘লিডার আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন আজাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী

আপডেট টাইম : ০৮:০৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫