ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সেই রাজীবকেই বিয়ে করছেন মেহজাবীন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪৩ বার

প্রেম করছেন মেহজাবীন চৌধুরী- এমন গুঞ্জন শোবিজে বহুদিনের। অভিনেত্রীর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও জানেন নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে সম্পর্কে আছেন মেহজাবীন। তবে বিষয়টি নিয়ে বরাবরই নিশ্চুপ তারা। তাদের ভাষ্য এমন- ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই থাকা উচিত। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কারও সঙ্গে আলাপ করতে ইচ্ছুক না তারা।

প্রেম-বিয়ে নিয়ে মুখ না খুললেন এবার জানা গেল, রাজীব-মেহজাবীনের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা আসছে। আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকার অদূরের একটি রিসোর্টে হচ্ছে তাদের গায়ে হলুদ। পরদিন একই জায়গায় হবে বিয়ের আনুষ্ঠানিকতাও। আর বর্তমানে তাদের পাশাপাশি দুই পরিবারের লোকজনও ব্যস্ত আছেন দাওয়াত কার্যক্রমে।

এর আগে, ২০১৮ সালে মেহজাবীন তার ফেসবুকে নির্মাতা রাজিবের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। যার ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে।’ তখন থেকেই তাদের প্রেমের বিষয় প্রকাশ্যে আসে।

২০১৯ সালে রাজধানীর একটি বিপণিবিতানে রাজীব ও মেহজাবীনের হাত ধরে ঘুরে বেড়ানোর ভিডিও ভাইরাল হয়। এরপর প্রায়ই দু’জনকে দেখা গেছে একসঙ্গে, কখনও মেহজাবীন আবার কখনও রাজীবের পোস্ট করা ছবিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সেই রাজীবকেই বিয়ে করছেন মেহজাবীন

আপডেট টাইম : ০৭:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫