ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ব্যবসায় পরীমনি, চালু করলেন ‘বডি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬৭ বার
ক্যারিয়ারের শুরু থেকেই ব্যক্তিজীবন নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছেন চিত্রনায়িকা পরীমনি। তবে মা হিসেবে তিনি একেবারেই ব্যতিক্রম। মাতৃত্বের খবর জানার পরই সব কাজ থেকে নিজেকে গুটিয়ে নেন। সব সময় আগলে রেখেছেন সন্তানকে।

শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।পরীমনি চালু করলেন নিজের প্রথম প্রতিষ্ঠান ‘বডি’।

অনলাইনভিত্তিক এ প্রতিষ্ঠানে বিক্রি হবে মা ও শিশুদের জীবনযাত্রার পণ্যসামগ্রী। শনিবার রাতে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক ঘোষণা দেন অভিনেত্রী। জানান, এটিই তাঁর এবারের ভ্যালেন্টাইন। ফেসবুক লাইভে পরীমনি বলেন, ‘আমার সমস্ত ভালোবাসা দিয়ে মা ও বাচ্চাদের জন্য এই ব্যবসা শুরু করলাম।
একই ছাদের নিচে সব পণ্য পাওয়ার বিষয়টি ছিল আমার দীর্ঘদিনের ড্রিম প্রজেক্ট। মাতৃত্বকালীন যে সমস্যাগুলো ফেস করেছি, সেগুলো অন্যদের জন্য সহজ করে দিতেই এই ব্যবসা শুরু করেছি।’পরী জানান, তিনি একাই প্রতিষ্ঠানটি চালু করেছেন। এখান থেকে উপার্জিত অর্থের ৫ শতাংশ ব্যয় করবেন অসচ্ছল মায়েদের জন্য। মাতৃত্বকালীন একজন নারী এবং নবজাত শিশুদের জন্য যেসব পণ্যের প্রয়োজন পড়ে, সেগুলোই বিক্রি করা হচ্ছে পরীর প্রতিষ্ঠানে।

২০২২ সালের ১০ আগস্ট প্রথমবারের মতো পুত্রসন্তানের মা হন পরীমনি। তাঁর ছেলের নাম শাহীম মুহাম্মদ রাজ্য। গত মে মাসে এক কন্যাসন্তানের দত্তক নেন অভিনেত্রী। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। এখন দুই সন্তানের দেখভাল করেই অভিনয়ে সময় দিচ্ছেন পরীমনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ব্যবসায় পরীমনি, চালু করলেন ‘বডি

আপডেট টাইম : ১১:৩৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫