ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ফের বিয়ে করলেন অভিনেত্রী শানারেই দেবী শানু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৬০ বার

আবার বিয়ে করলেন লাক্স চ্যানেল আই সুপারস্টার অভিনেত্রী শানারেই দেবী শানু। বর মাহবুব জামিল পুলক। পেশায় প্রকৌশলী হলেও যুক্ত আছেন লেখালেখির সঙ্গে। আর এই সূত্র ধরেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

তিনি জানান, তারা বিয়ে করেছেন গত বছর ১৪ ফেব্রুয়ারি। তবে এতদিন বিষয়টি প্রকাশ্যে আনেননি। তাদের পরিচয় লেখালেখির সূত্র ধরে, প্রকাশনা প্রতিষ্ঠান ‘আজব কারখানা’র মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর ভালোবাসা ও বিয়ে।

শানুর কথায়, ‘গত বছরে আমরা বিয়ে করেছি। এরপর ভালো একটা সময়ের জন্য অপেক্ষা করছিলাম। তাই এতদিন বিষয়টি প্রকাশ্যে আনা হয়নি। তবে আমার কাছের কিছু মানুষজন এটি জানেন। এখনও আমরা অস্থির সময়ের মধ্যে আছি। সংবাদমাধ্যমে অফিশিয়ালি জানাইনি। বই মেলায় একসঙ্গে উপস্থিত হওয়ায় বিষয়টি এখন অনেকেই জেনেছেন।

যোগ করে তিনি আরও বলেন, ‘আমি মণিপুরি সম্প্রদায় থেকে উঠে এসেছি। আমাদের সংস্কৃতি যেমন অনেক সম্মানের তেমনি সেনসিটিভও। তাই ব্যক্তিগত বিষয়গুলো ভেবেচিন্তে প্রকাশ করতে হয়।’

মাহবুব জামিলের সঙ্গে পরিচয় প্রসঙ্গে শানু বলেন, ‘উনি মূলত কবি। লেখালেখি করছেন দীর্ঘদিন ধরে। দুজন শব্দের মানুষ। আমাদের ভাবনাটা মিলে যায়। আজব কারখানায় এসেই আমাদের দুজনের পরিচয়।’

জানা যায়, ঢাকার ছেলে মাহবুব জামিল পুলক লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন ২০১৯ সালে। তার প্রকাশিত প্রথম বই ‘জলপরীর নিঃশ্বাস’।

এদিকে, বইমেলায় এসেছে শানুর বই ‘বাঘ মানুষ’। এটা মণিপুরি মিথলজি। লোকগাথাকে ভিত্তি করে এটি লেখা। শানু জানান, যাদের মিথলজির প্রতি আগ্রহ আছে তারাই এটি সংগ্রহ করছেন।

উল্লেখ্য, শানারেই দেবী শানু ২০০৯ সালে প্রথম বিয়ে করেছিলেন জেভিয়ার শান্তনু বিশ্বাসকে। অভিনেত্রী জানান, দুই পরিবারের মধ্যস্থতায় সে সম্পর্ক অনেকদিন আগেই ইতি টেনেছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ফের বিয়ে করলেন অভিনেত্রী শানারেই দেবী শানু

আপডেট টাইম : ০৬:৫৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫