ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ব্যক্তিগত সহকারী খুঁজছেন পিয়া জান্নাতুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২৬ বার

ব্যক্তিগত সহকারী খুঁজছেন জনপ্রিয় মডেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পিয়া জান্নাতুল। ব্যক্তিগত সহকারী চেয়ে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন তিনি। পোস্ট দেওয়ার ১৫ মিনিটের মধ্যে ১০০ জন আগ্রহীর কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) পেয়েছেন বলেও জানিয়েছেন এ মডেল।

পোস্টে পিয়া লেখেন, আমি একজন অত্যন্ত উৎসাহী ব্যক্তিকে ব্যক্তিগত সহকারী হিসেবে যোগদানের জন্য খুঁজছি। যিনি আমার সঙ্গে অফিসে এবং বাইরে- উভয়দিকেই কাজে সহযোগিতা করতে আগ্রহী থাকবেন। তবে আপনাকে অবশ্যই নমনীয় হতে হবে এবং কাজ সম্পর্কিত আমার সঙ্গে ভ্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে।

আগ্রহীরা যাতে সিভি পাঠাতে পারেন তাই পোস্টে নিজের ই-মেইল অ্যাড্রেস যুক্ত করে দেন পিয়া। আর সেখানে আবেদন করতে থাকেন আগ্রহীরা।

এরপর অনেকেই পিয়াকে মেইল করতে থাকেন। সিভি পাওয়ার বিষয়ে পিয়া মন্তব্যের ঘরে লেখেন, ‘অনুগ্রহ করে আপনার কাজের বিবরণটি বুঝুন। আপনি যদি ঢাকা বা দেশের বাইরে থাকেন, তাহলে আবেদন পাঠাবেন না। ১৫ মিনিটে ১০০ আবেদন পেয়েছি। দয়া করে আপনার ও আমার- উভয়েরই সময় নষ্ট করবেন না।’

পিয়া জান্নাতুল ১৬ বছর বয়স থেকে মডেলিংয়ের সঙ্গে যুক্ত। ২০০৭ সালে তিনি ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জন করেন। আন্তর্জাতিক অঙ্গণেও মডেলিং করেছেন তিনি। এর পাশাপাশি চালিয়ে গেছেন পড়ালেখা। ব্যারিস্টারি পাস করে সুপ্রিম কোর্টের আইনজীবী, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে কাজ শুরু করেন তিনি। বছরখানেক আগে ব্যারিস্টার সুমন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পেছনে দাঁড়িয়ে হাসছিলেন পিয়া। তার সে হাসি মন কেড়ে নেয় অনেকের। সে হাসিতে নতুন করে আলোচনায় আসেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ব্যক্তিগত সহকারী খুঁজছেন পিয়া জান্নাতুল

আপডেট টাইম : ০৬:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫