ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে নিয়ে কিছুই বলার নেই: মিথিলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৭:২১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০০ বার

চলতি বছরের শুরুতেই সুখবর দেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। জানান, আবার সংসারী হচ্ছেন। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

এদিকে, ভালোবেসে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ে করে তাহসান। আর ২০১৩ সালে তাদের ঘর আলোকিত করে আসে কন্যাসন্তান আইরা তাহরিম খান। বনিবনা না হওয়ায় তারা দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ২০১৭ সালে। এরপর ২০১৯ সালে মিথিলা নতুন করে ঘর বাঁধেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে। আর তাহসান ছিলেন একা।

গায়কের বিয়ে নিয়ে শুরু থেকেই নিশ্চুপ আছেন মিথিলা। প্রশ্ন করা হলেও এড়িয়ে যাচ্ছেন বিষয়টি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলা বলেন, ‘বিয়ে নিয়ে কিছুই বলার নেই আমার। আর এ নিয়ে কথা বলতেও চাই না। এটা যার যার ব্যক্তিগত বিষয়। এটা আমার কোনো ব্যক্তিগত বিষয় নয় যে, আমি কথা বলব। যার জীবনের ঘটনা, তার ব্যক্তিগত বিষয়। এখানে আমার বলার কিছুই থাকতে পারে না।’

এর আগে, এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেছিলেন, ‘বিচ্ছেদ হলেও তাহসানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।’ অভিনেত্রীর মতে, সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য সর্বাগ্রে।

মিথিলা বলেছিলেন, ‘তাহসান আর আমি দুজন লড়াই করলাম, এই ইগোর যুদ্ধে তো সন্তানের ক্ষতি হবে। এজন্য তাহসানের সঙ্গে আমার এখনো বন্ধুত্ব রয়েছে। প্রায়ই মেয়েকে নিয়ে আমাদের কথা হয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিয়ে নিয়ে কিছুই বলার নেই: মিথিলা

আপডেট টাইম : ০৭:০৭:২১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫