ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আবার একসঙ্গে হাবিব ও তার স্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২২:০১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০৬ বার

ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। গানের শিরোনাম ‘পাগল হাওয়া’। ইতিমধ্যেই প্রকাশ হয়েছে গানের একঝলক। যেখানে হাবিবে সঙ্গে দেখা গেছে স্ত্রী আফসানা চৌধুরী শিফাকে। এর মধ্যদিয়ে প্রায় চার বছর পর ফের পর্দায় হাজির হচ্ছেন তারা।

শ্রাবণের কথায় গানটির সুর-সংগীত করেছেন হাবিব নিজেই। আর দেশে-বিদেশের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির দৃশ্যধারণ করা হয়েছে।

শিফা বলেন, ‘অনেক দিন পর আমাদের একসঙ্গে স্ক্রিনে আসা। প্রায় চার বছর পর। অভিজ্ঞতা খুবই ভালো। কাজের ব্যাপারে সে বরাবরই পেশাদার। তার মতো একজন পেশাদারের সঙ্গে কাজ করতে ভালোই লাগছিল।’

তিনি আরও জানান, ২০২১ সালে হাবিব ও শিফা প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হন ‘রোমান্টিক লাগে’ গানে। এরপর তাদেরকে আর পর্দায় দেখা যায়নি।

জানা গেছে, হাবিব ওয়াহিদের এইচ ডব্লিউ প্রোডাকশন হাউজ থেকে নির্মিত হয়েছে ‘পাগল হাওয়া’র মিউজিক ভিডিও। আর ভালোবাসা দিবসে এটি প্রকাশ হবে গায়কের ইউটিউব চ্যানেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

আবার একসঙ্গে হাবিব ও তার স্ত্রী

আপডেট টাইম : ০৬:২২:০১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫