ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

আন্তর্জাতিক মানে উন্নীত হচ্ছে ঢাকা চিড়িয়াখানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০১৫
  • ৫০৬ বার
ঢাকা চিড়িয়াখানকে আন্তর্জাতিক মানের চিড়িয়াখানায় উন্নীত করা করা হবে জানিয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ সায়েদুল হক।
তিনি জানান, ইতিমধ্যে চিড়িয়াখানার জন্য ৩৩ প্রজাতির ২৪১টি নতুন প্রাণী ক্রয় এবং উদ্ধারকৃত জমি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে উন্মুক্ত অংশে সীমানা প্রাচীর নির্মাণ করার জন্য ৯ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় প্রাক্কলনে একটি কর্মসূচির প্রস্তাব করা হয়েছে।

বুধবার সংসদে নিজাম উদ্দিন হাজারীর লিখিত প্রশ্নের জবাবে তিনি সংসদকে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঢাকা চিড়িয়াখানাকে আরো গতিশীল আধুনিকায়ন করে রাজধানীবাসীর বিনোদনের সুযোগ বৃদ্ধির পরিকল্পনা সরকারের রয়েছে। এনিয়ে গত ৬ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে একটি সভাও অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রাণী ক্রয়ের জন্য প্রাক্কলিত ব্যয় ৬ কোটি ৩০ লাখ টাকা অনুমোদিত হয়নি। তবে প্রাচীর নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যয় ৩ কোটি ৬৬ লাখ টাকা অনুমোদিত হয়েছে। যা আগামী অর্থবছরে বাস্তবায়ন করা হবে। এছাড়া চিড়িয়াখানার পশুপাখির সংখ্যা বৃদ্ধি, দর্শণার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণে “ঢাকা ও রংপুর চিড়িয়াখানা আধুনিকায়ন প্রকল্প” নামে একটি প্রকল্প চলতি ২০১৪-২০১৫ অর্থ-বছরে এডিপির সবুজ পাতায় অন্তর্ভূক্ত আছে। ইতিমধ্যে বুয়েটের স্থাপত্য বিভাগ কর্তৃক ডিজিটাল সার্ভে করা হয়েছে এবং বর্তমানে স্থাপত্য অধিদফতরের মাধ্যমে মাস্টার প্ল্যান ও নকশা প্রণয়নের অপেক্ষায় রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক মানে উন্নীত হচ্ছে ঢাকা চিড়িয়াখানা

আপডেট টাইম : ০৪:০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০১৫