ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অবশেষে মুখ খুললেন চিত্রনায়িকা পপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৫৪ বার

দীর্ঘদিন আড়ালে থাকা জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি খবরের শিরোনাম হয়েছেন অভিযুক্ত হয়ে। প্রকাশ্যে এসেছে নায়িকার গোপন বিয়ে ও সন্তানের খবরও। যা নিয়ে গতকাল মঙ্গলবার থেকেই তুমুল আলোচনা-সমালোচনা চলছে শোবিজ আর নেটদুনিয়ায়। নায়িকার মা-বোনের তথ্যমতে, পুরোনো ঢাকার ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে গোপনে বিয়ে করেছেন পপি। সেই সংসারে আছে চার বছরের একটি ছেলে সন্তানও। নাম আয়াত।

এদিকে নায়িকার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনেছেন তার মা (মরিয়ম বেগম মেরি) ও ভাইবোনেরা। বাবার (আমির হোসেন) রেখে যাওয়া খুলনায় ৬ কাঠা জমি একাই দখল করতে চান পপি- এমন অভিযোগ তাদের। ইতোমধ্যেই পপি ও তার স্বামীর বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তার ছোট বোন ফিরোজা পারভীন।

অভিযোগ করা হয়, পপি তার বাবার জমি একাই দখল করতে চান। বাধা দিলে ভাইবোনকে মেরে ফেলার হুমকিও দিচ্ছেন পপি ও তার স্বামী। শুধু তাই নয়, নায়িকা তার মাকেও নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে দৈনিক আমাদের সময় অনলাইন’র সঙ্গে কথাও বলেছেন পপির মা মরিয়ম বেগম মেরি।

তিনি জানান, খুলনার শিববাড়ির জমিদার বাড়ির পাশেই স্বামীকে নিয়ে অবস্থান করছেন পপি। ঢাকা ও খুলনায় যাওয়া-আসার মধ্যেই থাকেন এই চিত্রনায়িকা। পপির মা যে বাসাটিতে থাকেন, সেটির বিদ্যুতের লাইনও নিজ নামে করে নিয়েছেন এই চিত্রনায়িকা। আর তার বাবার ১১ কাঠা জমির মধ্যে অনেক আগেই ৫ কাঠা জমি লিখে নেন পপি। এখন বাকি ৬ কাঠা জমির জন্য ভাইবোনের (২ ভাই ও ৩ বোন) ও মাকে হুমকি দিয়ে যাচ্ছেন পপি ও তার স্বামী।

অবশেষে মা ও ভাইবোনদের এসব অভিযোগ নিয়ে কথা বলেছেন পপি। জানিয়েছেন, সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।নায়িকার কথায়, ‘আমি কেন জমি দখল করতে যাব। আমি কি একবারও বলেছি, আমি ওই জমি নেব বা আমার লাগবে। ৯৫ সাল থেকে আমার বাবা কিন্তু ইনকাম করে ওদের (মা ও ভাইবোনকে) চালায়নি। আমি চালিয়েছি আমার পরিবারকে।’

পপি আরও বলেন, ‘আমার বাবার কাছ থেকে আমি ৬ কাঠা জমি কিনেছি। আমার চাচা ও অন্যান্য শরিকি জমিও কিনেছি আমি টাকা দিয়ে। আমার কষ্টে অর্জিত টাকা দিয়ে কেনা জমি এখনো আমি ভোগদখল করতে পারিনি এদের অত্যাচারে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অবশেষে মুখ খুললেন চিত্রনায়িকা পপি

আপডেট টাইম : ০৬:০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫