ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অবশেষে স্বামী-সন্তানকে নিয়ে প্রকাশ্যে চিত্রনায়িকা পপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭৭ বার

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। দীর্ঘদিন ধরেই আড়ালে আছেন এই চিত্রনায়িকা। এর মাঝেই খবর রটে- ২০২১ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পপি। আর বিয়ে করেছেন পুরোনো ঢাকার ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে। আড়ালে থাকা পপির খবর এবার প্রকাশ্যে। তাও অভিযুক্ত হয়ে।

গতকাল সোমবার খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় পপির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার ছোট বোন ফিরোজা পারভীন। অভিযোগ করা হয়, পপি তার বাবার (আমির হোসেন) জমি একাই দখল করতে চান। বাধা দিলে ভাই-বোনদের মেরে ফেলার হুমকিও দিচ্ছেন পপি ও তার স্বামী। শুধু তাই নয়, নায়িকা তার মাকেও নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে অনলাইন’র সঙ্গে কথাও বলেছেন পপির মা মরিয়ম বেগম মেরি।

অবশেষে খোঁজ নিয়ে জানায়, বিয়ে করে সংসারী হয়েছেন চিত্রনায়িকা পপি। স্বামী আদনান উদ্দিন কামাল। তাদের সংসারে আছে ৪ বছরের একটি পুত্র সন্তানও। নাম আয়াত। বর্তমানে স্বামীকে নিয়ে খুলনাতেই অবস্থান করছেন এই চিত্রনায়িকা। আর ঢাকায় তার বসবাস ধানমন্ডির ১৩-এ নম্বর রোডের একটি বাসায়।

আরও জানা যায়, খুলনার শিববাড়ির জমিদার বাড়ি’র পাশেই স্বামীকে নিয়ে অবস্থান করছেন পপি। ঢাকা ও খুলনায় যাওয়া-আসার মধ্যেই থাকেন এই চিত্রনায়িকা। সম্প্রতি একটি জমির জন্য নায়িকা ও তার স্বামী (পপির মা, ভাই-বোন) পরিবারের সবাইকে হুমকি দিচ্ছেন। শুধু তাই নয়, পপির মা যে বাসাটিতে থাকেন সেটির বিদ্যুতের লাইনও নিজের নামে করে নিয়েছেন এই চিত্রনায়িকা। আর বাবা আমির হোসেনের ১১ কাঠা জমির মধ্যে অনেক আগেই ৫ কাঠা জমি লিখি নিয়েছিলেন পপি। এখন বাকি ৬ কাঠা জমির জন্য ভাই-বোন (৩ বোন, ২ ভাই) ও মাকে হুমকি দিয়ে যাচ্ছেন পপি ও তার স্বামী।

এদিকে প্রকাশ্যে আসা ছবিটি পপির ছেলে আয়াতের জন্মদিনের একটি মুহূর্তের। যেখানে স্বামী-স্ত্রী দুজন মিলেই কেক কাটছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অবশেষে স্বামী-সন্তানকে নিয়ে প্রকাশ্যে চিত্রনায়িকা পপি

আপডেট টাইম : ০৬:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫