ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

কারিনাকে চড় মেরেছিলেন যে বলিউড অভিনেতার স্ত্রী!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১২ বার

অভিনয় ক্যারিয়ারের দীর্ঘ সময় পার করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। পেয়েছেন ভক্ত-দর্শকদের ভালোবাসাও। কিন্তু একটা সময় এই অভিনেত্রীকে চড় খেতে হয়েছিল! তাও আবার এক অভিনেতার স্ত্রীর হাতে। বলিউডের অন্দরমহলে কান পাতলেই শোনা যায় সে খবর।

জানা যায়, ববি দেওলের স্ত্রী তানিয়া দেওলের সঙ্গে কারিনার ঝগড়া গড়িয়েছিল হাতাহাতি পর্যায়েও। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘আজনবি’ সিনেমার শুটিং সেটে এই ঘটনা ঘটে। সেই সময় তানিয়া কারিনাকে ছেড়ে বিপাশা বসুর পোশাক তৈরিতে সাহায্য করেন। তখন থেকেই ঝগড়ার সূচনা।

এদিকে কারিনার মা ববিতা কাপুরও তানিয়ার এই আচরণ পছন্দ করেননি। তারপরও তানিয়া তার সিদ্ধান্ত থেকে সরেননি, যা একেবারেই পছন্দ হয়নি কারিনার। ফলে তানিয়া-কারিনার ঝগড়া আরও তীব্র হয়। এরপর রেগে গিয়ে কারিনাকে থাপ্পড় মারেন তানিয়া।

তানিয়ার সঙ্গে জটিলতা নিয়ে এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘ববির স্ত্রী তানিয়ার সঙ্গে একটা সমস্যা হয়েছিল। তিনি আমার মায়ের সঙ্গে ঠিক আচরণ করতেন না। আর বিষয়টি আমিও পছন্দ করতাম না। তবে ববির সঙ্গে আমার আজও কোনো সমস্যা নেই।’

উল্লেখ্য, ১৯৯৫ সালে ‘বরসাত’র হাত ধরেই বড়পর্দায় ক্যারিয়ার শুরু করেছিলেন ববি। তার বিপরীতে ছিলেন রাজেশ খান্না-ডিম্পল কাপাডিয়ার মেয়ে টুইঙ্কল খান্না। এই সিনেমা সুপারহিট হয় এবং সকলের মন জয় করেন ধর্মেন্দ্রপুত্র।

আর সেই সিনেমার সাফল্যের পরেই তার আলাপ হয় মনের মানুষের সঙ্গে। যদিও প্রথমে ববি বেশ কয়েক বছর অভিনেত্রী নীলম কোঠারির সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই প্রেম ভাঙার পরে তানিয়া আহুজার মধ্যেই ভালবাসা খুঁজেছিলেন অভিনেতা। খুব অল্প দিনের পরিচয়েই বিয়ে করেন তারা। বর্তমানে সুখী দাম্পত্যের নজির ফুটিয়ে তুলতে দেখা যায় জুটিকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

কারিনাকে চড় মেরেছিলেন যে বলিউড অভিনেতার স্ত্রী!

আপডেট টাইম : ০৬:৪৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫