ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী টাকা ছাপতে এক বছরে দ্বিগুণ অর্থ খরচ করেছে বাংলাদেশ ব্যাংক রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরী, পাত্র কে ১৫ সেপ্টেম্বর সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি দেশে মোবাইল সংযোগ ১৯ কোটি ১০ লাখ: আইসিটি মন্ত্রী গর্ভাবস্থায় কোন ফলগুলো বেশি উপকারী

যে কারণে নিরবের সঙ্গী কেয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২৩ বার

শোবিজের পরিচিত মুখ নিরব। মডেলিং দিয়ে পথচলা শুরু হলেও নিরব এখন মনোযোগী সিনেমায়। পাশাপাশি কাজ করছেন বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে। আর তার এই যাত্রায় এবার সঙ্গী হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। জুটি বাঁধলেন নতুন বিজ্ঞাপনে।

গতকাল শুক্রবার বিএফডিসিতে সেট ফেলে বিজ্ঞাপনটির দৃশ্যধারণ করা হয়। এটি নির্মাণ করছেন ‘বেস্ট ফ্রেন্ড’খ্যাত নির্মাতা প্রবীর রায় চৌধুরী। নব্বই দশকের সাড়া জাগানো মডেল নোবেল ও মৌ’র পারফর্ম করা ‘শাহাজাদী মেহেদী’র বিজ্ঞাপনের ছোয়া রেখেই তৈরি হচ্ছে নতুন বিজ্ঞাপনটি।

চিত্রনায়ক নিরব বলেন, ‘নাইন্টিজ কিডসরা সহজেই রিকল করতে পারবেন “শাহাজাদী মেহেদী”র এই বিজ্ঞাপন। যেখানে নোবেল ভাই ও মৌ আপু ছিলেন। সেই কাজটি নতুন করে আবার রিমেক হচ্ছে। আয়োজনও বেশ ভালো। এ কারণে আমার কাছে মনে হলো ভালো এই কাজটির সঙ্গে থাকা যায়।’

তিনি আরও বলেন, ‘অমিতাভ ভাই (অমিতাভ রেজা)-এর পরিচালনায় নোবেল ভাইয়ের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলাম বহু বছর আগে। এবার নোবেল ভাইয়ের সেই বিজ্ঞাপন আমি করছি, সঙ্গে কেয়া পায়েল রয়েছে। কাজটি করতে গিয়ে পজিটিভ ভাইব পাচ্ছি। দর্শকরাও হয়তো পাবেন।’

নির্মাতা সূত্রে জানা গেছে, নিরব-কেয়া পায়েলের এই বিজ্ঞাপনটির আগামী মাস থেকে বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইনে প্রচার হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার

যে কারণে নিরবের সঙ্গী কেয়া

আপডেট টাইম : ০৬:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫