ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা হল বন্ধ হয়ে যাচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • ১২৮ বার

রাজধানীর প্রাচীন সিনেমা হল মধুমিতা ভেঙে গড়ে তোলা হবে বহুতল বাণিজ্যিক ভবন। এখানে থাকবে মাল্টিপ্লেক্স। রোজার ঈদে মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা। সব ঠিক থাকলে এই বরবাদই হবে মধুমিতা হলে প্রদর্শিত শেষ সিনেমা। রোজার ঈদ উৎসবে সিনেমা চালিয়ে সিনেমা হলটি বন্ধ করে দেওয়া হবে।

বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সোনালি দিনের স্মৃতি ধারণ করে রাজধানীর বুকে অর্ধশত বছর পেরিয়েছে এই মধুমিতা হল। ১৯৬৭ সালের ১ ডিসেম্বর মধুমিতা সিনেমা হল উদ্বোধন করেছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খান। ২০২২ সালে প্রতিষ্ঠানটি ৫০ বছর অতিক্রম করায় বছরজুড়ে সুবর্ণজয়ন্তীও পালন করে। ঐতিহ্য ধরে রাখতে সিনেমা হলটিকে কোটি টাকা খরচ করে আধুনিকায়ন করা হয়েছিল। পৈতৃক ব্যবসাকেই আঁকড়ে রাখার চেষ্টা করেছিলেন এর কর্ণধার ইফতেখার নওশাদ। কিন্তু দেশে চলচ্চিত্রের বাজারের ধারাবাহিক পতনে সেই আশা এখন মরীচিকায় রূপ নিয়েছে। ইফতেখার নওশাদ বলেন, কোটি টাকা দিয়ে হলের মানোন্নয়ন করিয়ে সিনেমা না চালিয়ে মধুমিতা বন্ধ করে রেখেছি। সিনেমা নাই কি করব হল চালু রেখে। যে সিনেমা মুক্তি পাচ্ছে, সেইগুলো তো সিনেপ্লেক্সের সিনেমা। আমাদের হলে চালানোর মতো না। বছরে এত লস গুনে গুনে তো টিকে থাকা যায় না। তাই আসছে রোজার ঈদের সিনেমা চালানোর পর চিরতরেই মধুমিতা বন্ধ করে দেব। অনেক চেষ্টাই আমি করেছি যেন হলটি চালু রাখা যায়। এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান হলেও এই শহরের সিনেমাপ্রেমীদের জন্য একটা ইমোশন, নস্টালজিয়া। কিন্তু পারছি না। বাধ্য হয়েই বন্ধের সিদ্ধান্ত নিচ্ছি। পরিবার থেকেও চাপ ছিল বন্ধ করে যেন ডেভেলপার কোম্পানিকে দিয়ে দিই। তবে নতুন ভবনে মাল্টিপ্লেক্স করার ইচ্ছা রয়েছে। দেখা যাক, কতটা কী করতে পারি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা হল বন্ধ হয়ে যাচ্ছে

আপডেট টাইম : ১১:৪৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫