ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

খবরের শিরোনাম হতে আর ভালো লাগে না : ওমর সানী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ১২৯ বার
একটা সময় ছিল যখন তুমুল ব্যস্ত সময় পার করেছেন। সকাল থেকে রাত পর্যন্ত টানা শুটিংয় ফ্লোরে থাকতেন। দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সফল ও হিট সিনেমা। কিন্তু সাম্প্রতিক সময়ে সিনেমার চেয়ে নানা মন্তব্যের কারণে প্রায়ই খবরের শিরোনাম হন ওমর সানী।

এখন খবরের শিরোনাম হতে আর ভালো লাগে না বলেই জানালেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এই নায়ক।কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে ওমর সানী বলেন, ‘আমি তো এখন আর নিউজের আর্টিস্ট না। এখনো প্রায়ই আমাকে নিয়ে নিউজ হয়। এখন এটা আর আমার ভালো লাগে না।

তা ছাড়া কোনো কাজ করলেও সেটি সাংবাদিকদের ফোন করে জানাতে হবে বলে মনে করি না। যেটা জানানোর সেটা আমি আমার ফেসবুকেই লিখি। এটাই আমার সংবাদপত্র, এটাই আমার চ্যানেল বা ক্যামেরাম্যান। ফেসবুকই আমার সব কিছু।
সাম্প্রতিক ব্যস্ততা কী নিয়ে, এমন প্রশ্নে নব্বইয়ের দশকের এই নায়ক বলেন, ‘আমার রেস্তোরাঁর ব্যবসা আছে, এখন সেটা নিয়েই ব্যস্ত থাকি। নতুন আরেকটা কিছু করার কথা ভাবছি, সেগুলো নিয়েই আছি এখন। আর বর্তমানে দেশের অবস্থা যেমন, আমার ব্যবসারও ঠিক তেমনই। চলছে মোটামুটি।’

এর মধ্যে বেশ কিছু সিনেমার প্রস্তাব এসেছে বলেও জানান তিনি।

তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। বললেন, ‘দুই-তিনটা সিনেমার প্রস্তাব এসেছে, কিন্তু এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। চূড়ান্ত না হলে পরিচালক কিংবা সিনেমা কোনো কিছুই বলতে পারছি না।’এদিকে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে গিয়েছেন ওমর সানীর স্ত্রী ও চিত্রনায়িকা মৌসুমী। এর আগে যতবারই দেশের বাইরে গিয়েছেন এক মাসের মধ্যে ফিরলেও এবার প্রায় দুই বছর হতে চললেও তার দেশে ফেরার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। যে কারণে গুঞ্জনও ওঠে, আমেরিকায় স্থায়ী বসবাসের জন্য গ্রিনকার্ডের অপেক্ষায় আছেন মৌসুমী। যদিও এই বিষয়ে ওমর সানী কিংবা মৌসুমী কেউই মুখ খোলেননি।

মৌসুমী কবে দেশে ফিরবেন, সব শেষ এমন প্রশ্নে ওমর সানী বলেন, ‘সে (মৌসুমী) তো দেশে কোনো ছবি সাইন করে যায়নি কিংবা কাউকে ফাঁসিয়ে যায়নি যে তার দেশে ফেরার চিন্তা করতে হবে সবাইকে। এখন তো আমাদের পরিবারকে (ছেলে-মেয়ে) সময় দেওয়া উচিত, মৌসুমীও তাই করছে। সেখানে ভালো আছে। আমিও হয়তো শিগগিরই যাব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

খবরের শিরোনাম হতে আর ভালো লাগে না : ওমর সানী

আপডেট টাইম : ০৬:৫৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫