ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

যে কারণে শাকিব খানের বাড়িতে গেলেন মডেলকন্যা অ্যানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০১৬
  • ৩২০ বার

বিজ্ঞাপন নিয়ে এবার চিত্রনায়ক শাকিব খানের বাড়িতে গেলেন মডেলকন্যা অ্যানি। তবে শাকিব খানের কাছে কোনো পণ্যের লোভনীয় অফার নয়। গতকাল পুবাইলে অবস্থিত শাকিব খানের ‘জান্নাত’ নামের বাড়িতে একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করছেন তিনি।

বর্তমানে নাটকে ব্যস্ততা থাকলেও বিজ্ঞাপনের মডেল হতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলেও জানিয়েছেন অ্যানি খান। তাই টিভি বিজ্ঞাপনে তার উপস্থিতি বেশ চোখে পড়ার মতোই।

গেল রোজার ঈদে সর্বশেষ একটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। বেশ কয়েক মাস বিরতির পর নতুন এই বিজ্ঞাপনে মডেল হিসেবে

কাজ করলেন। এটি একটি ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপন।

এ প্রসঙ্গে অ্যানি খান বলেন, ‘নতুন বিজ্ঞাপনটির গল্প ভাবনা আমার ভালো লেগেছে। বেশ আন্তরিকতা নিয়েই কাজটি করেছি। এটি একটি গল্পনির্ভর বিজ্ঞাপন। আশা করছি দর্শকরা বিরক্ত হবেন না।’

অ্যানি দ্বিতীয় শ্রেণীর ছাত্রী থাকা অবস্থাতেই বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ শুরু করেন। কোকোলা ওয়েফার এবং ফুয়াংফুডের বিজ্ঞাপনে মডেল হন তিনি। এরপর ২০০৪ সালে তিনি তারিক আনাম খানের নির্দেশনায় হুইল পাউডারের বিজ্ঞাপনে মডেল হন। এটিই দর্শকমহলে পরিচিতি এনে দেয় তাকে। দেশী-বিদেশী প্রতিষ্ঠান মিলিয়ে এ পর্যন্ত শতাধিক বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি।

পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন খণ্ড ও ধারাবাহিক নাটকেও। তার অভিনীত এসএ টিভিতে ‘পরম্পরা’ ও চ্যানেল নাইনে ‘আগুন আল্পনা’ নামের ধারাবাহিক দুটি নিয়মিত প্রচার হচ্ছে। এ ছাড়াও প্রচারের অপেক্ষায় রয়েছে নতুন ধারাবাহিকের ‘জলে ভেজা রং’ ও ‘ফুলকি’।

এর আগে অভিনেতা নাঈমের সঙ্গে জুটি হয়ে ‘রঙধনু’ নামের একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

যে কারণে শাকিব খানের বাড়িতে গেলেন মডেলকন্যা অ্যানি

আপডেট টাইম : ১২:১৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০১৬