ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ধর্মে মনোযোগী হওয়া নিয়ে মুখ খুললেন অভিনেতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ১০৫ বার

বেশ কিছু নাটকের কাজ করে দর্শকদের নজর কেড়েছেন অভিনেতা তামিম মৃধা। খ্যাতি কুড়িয়েছেন ইউটিউবার ও গায়ক হিসেবেও। পাশাপাশি ব্যস্ত আছেন ব্যবসা নিয়েও। গতকাল শুক্রবার অভিনেতার বড় ভাই সাকিব এম তালহা এক ফেসবুক পোস্টে জানান, অভিনয় থেকে বিদায় নিয়েছেন তামিম।

বিষয়টি নিয়ে আজ শনিবার একাধিক গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়। উল্লেখ করা হয়, অভিনয় ছেড়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছেন এই অভিনেতা। তবে বিষয়টি এমন নয় বলে জানিয়েছেন তামিম মৃধা।

অভিনেতার কথায়, ‘প্রত্যেক মানুষেরই ধর্মের প্রতি আলাদা একটা বিষয় থাকে। সে যে ধর্মেরই হোক। দেখলাম, আমার নাম জড়িয়ে “ইসলামের ছায়াতল”সহ বেশ কিছু শব্দ দিয়ে কিছু পোস্ট ও খবর প্রকাশ হয়েছে। বিষয়টি ঘিরে আমাকে নিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে, এটি আসলে সেরকম না। তবে হ্যাঁ, লম্বা সময় ধরে আমি অভিনয় থেকে কিছুটা দূরে আছি। তার মানে এই না যে আমি পুরোপুরি অভিনয় বিদ্বেষী হয়ে গেছি।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি ইউটিউবে আমি একটি ইসলামিক অনুষ্ঠান চালু করেছি। এই অনুষ্ঠানের প্রথম পর্ব করে দর্শকের ব্যাপক সাড়া পেয়েছি। সেটা দেখেও অনেকে এমন ভাবতে পারেন।’

ধর্ম বা অভিনয় নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়ানের অনুরোধ জানিয়ে তামিম মৃধা বলেন, ‘এই বিষয়গুলো নিয়ে আলোচনা বাড়লে বিষয়টি মানুষ বিভিন্নভাবে নিতে পারে। যেহেতু এটা আমার ব্যক্তিগত বিষয়। তাই আমি অনুরোধ করব, এটা নিয়ে যেন কেউ বিভ্রান্ত না ছড়ায়।’

এদিকে, গতকাল তামিমের বড় ভাই সাকিব এম তালহা এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন। আশা করি, আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

ধর্মে মনোযোগী হওয়া নিয়ে মুখ খুললেন অভিনেতা

আপডেট টাইম : ০৬:১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫